1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পাল্লা দিয়ে বাড়ছে বাড়তি ভাড়ার অভিযোগ - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

পাল্লা দিয়ে বাড়ছে বাড়তি ভাড়ার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ১২:১৪ পিএম
শেয়ার করুন

বেলা বাড়তেই সাভারের নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে যাত্রীর ভিড় বাড়ছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাড়তি ভাড়া অভিযোগ। সোমবার (৮ এপ্রিল) দুপুর পর থেকে সাভার বাসস্ট্যান্ড, নবীনগর, বাইপাইলসহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরে এ দৃশ্য দেখা যায়। মহাসড়কের কিছু দূর পরপরই নিরাপত্তারক্ষা ও যানবাহন সঠিকভাবে পরিচালনায় পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

সাভার থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেতে বাইপাইল স্ট্যান্ডে ভিড় করছেন যাত্রীরা। দেখা যায় যাত্রীর জন্য অপেক্ষমান বাসের সারি। এ স্ট্যান্ডে বেশিরভাগ বাসই অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া যায়।

পোশাক কারখানা ছুটি হওয়ায় ঈদে বাড়ি যেতে বাইপাইল পরিবারসহ এসেছেন রফিক হোসেন।

বংপুরের উদ্দেশে যাওয়ার জন্য বাইপাইলে ২ ঘণ্টা অপেক্ষা করলেও কোন বাসে উঠতে পারছেন না। গাড়ির সংকট ও দুই একটা পেলেও তিনগুণ ভাড়া বেশি। তিনি বলেন, ‘ভোগান্তি থাকলেও বাড়িতে গেলে সব কষ্ট দূর হয়ে যাবে।’

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লহিল কাফী বলেন, ‘একযোগে পোশাক কারখানা শ্রমিক বাড়ি উদ্দেশে রওয়া হয়েছেন।

প্রায় অর্ধ কোটি মানুষের ঢল নামছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপও বাড়ছে। তবে যানজট নিরসন ও শৃঙ্খলা বজায় রাখতে সড়কের বিভিন্ন পয়েন্ট অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বাড়তি ভাড়ার অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এই বিভাগের আরো খবর