1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রাণ হারালেন মা, দুই সন্তানকে বাঁচাতে গিয়ে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

প্রাণ হারালেন মা, দুই সন্তানকে বাঁচাতে গিয়ে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২ ২:২৪ পিএম
শেয়ার করুন

বিদ্যুতের সকেটে আঙুল ঢুকে যায় শিশু খুশি আক্তারের। তাকে রক্ষা করতে গিয়ে সাত বছরের ছেলে হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয়। একে একে দুই সন্তানের বিদ্যুৎস্পৃষ্ট দেখে তাদের উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন মা নাসিমা আক্তার (৩৫)। শেষ পর্যন্ত দুই সন্তান প্রাণে বেঁচে গেলেও বাঁচতে পারেননি মা। ঘটনাস্থলেই মারা যান তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহাজনবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত নাসিমা আক্তার একই ওয়ার্ডের বাসিন্দা নুরুল আফসারের স্ত্রী।

সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন জাফর বলেন, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে নাসিমা তার বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুই সন্তানকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে দুজনকে ছাড়াতে যান। দুই সন্তানের পায়ে জুতা থাকলেও নাসিমার পায়ে জুতা ছিল না। এ কারণে খুব দ্রুত বিদ্যুতায়িত হয়ে নাসিমা মারা গেছেন। রাতেই তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বলেন, এ ধরনের ঘটনা থানায় এখন পর্যন্ত কেউ জানায়নি।

এই বিভাগের আরো খবর