1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রীতি ফুটবল ম্যাচে ভালো খেলে ২-০ গোলে হেরেছে অ-১৩ দল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

প্রীতি ফুটবল ম্যাচে ভালো খেলে ২-০ গোলে হেরেছে অ-১৩ দল

সৈয়দ মিয়া
  • আপডেট টাইম : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ ৫:১২ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম নগরীতে  জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপনে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে আন্তঃ একাডেমি প্রীতি ফুটবল ম্যাচে তুমুল  প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে আজ বিকেলে সিডিএ বালুর মাঠে সম্পন্ন হয়েছে।
সোমবার বিকেলে অনুষ্ঠিত এই ম্যাচে একাডেমির অ-১৫ দল জুনিয়র অ-১৩ দল কে ২-০ গোলে পরাজিত করেছে। জয়ী দলের আরিফ ও আমির হোসেন গোল করে।
তবে এই ম্যাচে একাডেমির অনু -১৩ দলের খেলোয়াড়দের দারুন পারফর্ম আগত দর্শকরা উপভোগ করেন। বিশেষ করে রাব্বি, সাফায়েত ও আদিমান, কিপার হাসান ভালো খেলেছে।
খেলা পরিচালনা করেন উপদেষ্টা কোচ, সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন,সহকারী কোচ মোঃ মামুন,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার।
খেলার পূর্বে উভয় টিমের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন টিম ম্যানেজার ও পরিচালক, ক্রীড়া সংগঠক, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,এসময় অভিভাবক সদস্য মোঃ কামাল উদ্দিন, মোঃ হানিফ ও আব্দুল খালেক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, চলতি মাসের ২য় সপ্তাহে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সিডিএফএ মেয়র একাডেমি কাপ ফুটবলে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি অংশগ্রহণের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে। এতে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন টিম ম্যানেজার সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *