1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফুলবাড়ীতে স্কুলব্যাগে ২ কেজি গাঁজা, কিশোরীসহ আটক ২ - আজকের কাগজ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে স্কুলব্যাগে ২ কেজি গাঁজা, কিশোরীসহ আটক ২

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৮:২৬ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক কিশোরী ও তার সৎভাইকে আটক করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আছিয়ার বাজার এলাকায় অভিযান চালায় ফুলবাড়ী থানা পুলিশ। পুলিশ জানায়, সন্দেহভাজন একটি অটোরিকশায় তল্লাশি চালানোর সময় যাত্রীদের সঙ্গে থাকা একটি স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় নাদিরা খাতুন (১৪) ও তার সৎভাই পায়েলকে (২০) আটক করা হয়েছে। নাদিরা বগুড়া জেলার কাহালু উপজেলার বুড়ইল গ্রামের সুজন প্রামাণিকের মেয়ে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলব্যাগে করে মাদক বহনের বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, মাদক কারবারিরা নিজেদের আড়াল করতে কিশোর-কিশোরীদের ব্যবহার করছে কি না, সেটি খতিয়ে দেখা প্রয়োজন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
তিনি আরও জানান, উদ্ধার হওয়া গাঁজার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। মাদক পাচার চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
এদিকে স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেছে, অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা হয়ে থাকলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এই বিভাগের আরো খবর