1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফেনীতে রহস্যজনক বিধবার মৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফেনীতে রহস্যজনক বিধবার মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ১২:২৪ পিএম
শেয়ার করুন

ফেনীর দাগনভূঞায় এক বিধবার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার ছোট মালিপুর গ্রামের আকু সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে নিহতের ২ মেয়ে ও নাতনী মারাত্মকভাবে আহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়িতে জ্বীন-ভুত আছেন এমন সন্দেহে তারা বাড়িতে একজন খোনারকে নিয়ে সোমবার রাতে জ্বীনের হাজিরা দেয়। হাজীরা দেয়ার পর থেকে ঘরে বাহীরের অন্য কোন লোককে প্রবেশ করতে দেয়নি। পরে রাতে ঘোরের মধ্যে সম্ভবত তারা একে অপরকে কুপিয়ে রক্তাক্ত করে। ঘটনায় ওই ঘরের বাসিন্দা  ফাতেমা আক্তার (৫৫) নিহত হয়। নিহতের মেয়ে রোকসানা আক্তার (৪০), খালেদা আক্তার (২৩) ও নাতনী ফাহমদিা সুলতানা (১৭) গুরুতর আহত হয়। আহতের মেয়েরা সকালে দা-ছুরি নিয়ে বাড়ির বাহিরে যাকে পায় তাকেই আক্রমন করে বলে জানা যায়। মেয়েদের শরীরেরও আঘাতের চিহ্ন ছিলো। সকালে খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং আহতদের দাগনভ‚ঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। নিহত ফাতেমা ওই এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী।

দাগনভূঞা থানার পুলিশের উপ-পরিদর্শক যশমন্ত মজুমদার জানান, মাথায় আঘাতজনিতকারনে ফাতেমার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম ঘটানর সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। লাশ ময়নাতদন্ত শেষে বুঝা যাবে ঘটনাটা আসলে কী? মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে আহতদের দেখে মনে হয়েছে যা ঘটেছে তারা কোন না কোন কারণে ঘোরের মধ্যেই করেছে।

এই বিভাগের আরো খবর