1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফের ৪ দিনের রিমান্ডে দীপু মনি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

ফের ৪ দিনের রিমান্ডে দীপু মনি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ৫:০১ পিএম
শেয়ার করুন

রাজধানীর বাড্ডা থানার মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন রাজধানীর বাড্ডা থানায় করা সুমন সিকদার হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এ সময় তার পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৯ আগস্ট বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন গত ২০ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানী তেজগাঁও নাখালপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল ইসলাম ভূঁইয়া।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সাদেক খান রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি।তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এ ছাড়া গতকাল শুক্রবার (২৩ আগস্ট) জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এই বিভাগের আরো খবর