1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ

আবুল কাসেম আজাদ
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৯:১১ পিএম
শেয়ার করুন

নেত্রকোণার মোহনগঞ্জে ১শ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোরে দায়িত্ব ও কর্তব্য ফাঁকি দিয়ে কর্মস্থল ত্যাগ করায় ৭জন মেডিকেল অফিসারকে শোকজ করা হয়েছে।

জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে আউটডোর বন্ধ করে তারা অন্যত্র চলে যাওয়ায় নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা নাঈম ওই শোকজ করেন। তাদেরকে আগামী ৩ কর্ম দিবসের মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে। বুধবার বিকেলে ওই শোকজের ঘটনা ঘটে। এর আগে বুধবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই সাংবাদিক মোঃ কামরুল ইসলাম রতন ও সুমন মাহমুদ শেখ সরেজমিন ঘুরে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে দুপুর ১.৩৯ মিনিটে নেত্রকোনা জেলা সিভিল সার্জনকে আউটডোর বন্ধের বিষয়টি অবহিত করেন। সিভিল সার্জন সাংবাদিকদের কাছ থেকে আউটডোর বন্ধের ধারাবাহিক ছবিও সংগ্রহ করেন।
এরই প্রেক্ষিতে সিভিল সার্জন ডা. গোলাম মাওলা নাঈম মোহনগঞ্জের মেডিকেল অফিসার ডাঃ রাকিবুল ইসলাম, ডাঃ পার্থ প্রতিম সেন, ডাঃ মৌমিতা দাস, ডাঃ অন্তিম হাসান, ডাঃ শাকিল আহম্মেদ সৌরভ, ডাঃ জয়া
রানী দেবনাথ ও ডাঃ লিজা সরকারকে শোকজ করেন। ওই ৭জন ডাক্তার ছাড়াও দন্ত বিভাগের ডেন্টিস্ট নাজমুল ইসলামও অনুপস্থিত ছিলেন। তবে ডেন্টিস্টকে শোকজ করা হয়নি। ডেন্টিস্ট নাজমুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, ১টার সময় মেডিকেল অফিসারকে রেখে আমি নামাজে চলে আসি আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া হয়নি। সিভিল সার্জন কর্তৃক ওই ৭জন মেডিকেল অফিসারকে শোকজ করায় বিষয়টির সত্যতা স্বীকার করেন মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুন নেছা চাদনী।
তিনি বলেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে নেত্রকোণা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা নাঈম বলেন, ওই ৭জন ডাক্তারগণকে শোকজ করে ৩ কর্ম দিবসের মধ্যে উত্তর দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এই বিভাগের আরো খবর