1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফেসবুক-হোয়াটসঅ্যাপ সেবা বিঘ্নিত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

ফেসবুক-হোয়াটসঅ্যাপ সেবা বিঘ্নিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২৬ ৮:১৪ পিএম
শেয়ার করুন

মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে সেবা বিঘ্নের অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। তবে তাৎক্ষণিকভাবে সেবা বিঘ্নিত হওয়ার কোনো কারণ জানা যায়নি।

শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে আটটা থেকে সারাদেশে অনেক ব্যবহারকারী ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে সমস্যার মুখে পড়ছেন। তাদের অভিযোগ, প্ল্যাটফর্ম দুটিতে প্রবেশ করা যাচ্ছে না। ব্যবহারকারীরা জানান, ওয়েবসাইট কিংবা স্মার্টফোন—কোনো মাধ্যম থেকেই ফেসবুকের মালিকানাধীন এই সেবাগুলোতে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। ফলে হঠাৎ করে সেবা বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

বেশ কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তারা ফেসবুকে লগ-ইন করতে পারছেন না। অটো লগআউট সমস্যার মুখেও পড়ছেন কেউ কেউ। যদিও ফেসবুক ডাউন হওয়ার বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঠিক কী কারণে এই সমস্যা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। তবে সাময়িক এই বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ও বিরক্তি দেখা দিয়েছে।

এই বিভাগের আরো খবর