1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় ডেঙ্গুর বিস্তার রোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান শুরু - আজকের কাগজ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম:
গাবতলী থেকে দাশেরকান্দি, অনুমোদনের অপেক্ষায় ৪৫ হাজার কোটির নতুন মেট্রো জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর, দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ নওগাঁয় ডেঙ্গুর বিস্তার রোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান শুরু চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলো উপজেলা বিএনপি কৃষিপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক ১১ দফা দাবিতে রুয়েট সিএসই বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন, ২য় দিনের মতো আন্দোলন চলমান হাকিমপুরে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

নওগাঁয় ডেঙ্গুর বিস্তার রোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান শুরু

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪১ পিএম
শেয়ার করুন

নওগাঁয় ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধিসহ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণে ফগার মেশিনে মশার প্রজনন ধ্বংস কার্যক্রম শুরু করা হয়েছে।

১৩ সেপ্টেম্বর রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে ও নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
এদিন ১১ টায় কলেজ ক্যাম্পাসসহ হল গুলোতে প্রথম দুই দিন ৪ ঘন্টা এবং পরবর্তীতে প্রতিদিন একঘ ন্টা করে ছাত্রদলের নেতাকর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষনা দেন।
এসময় ডেঙ্গু নিয়ন্ত্রণে থার্মাল ফগার মেশিন ব্যাবহার করে পরিচ্ছন্নতা অভিযানটি পুরো ক্যাম্পাস ও এর আশেপাশে থাকা শিক্ষার্থীদের মেস ও বাসা-বাড়ি সংলগ্ন এলাকায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।
নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রেদওয়ানুল ইসলাম রওনক বলেন, বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। ক্যাম্পাসের প্রতিটি হল, একাডেমিক ভবন ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। এ কাজে সরকারের পাশাপাশি শিক্ষার্থীদেরও সহযোগিতা প্রয়োজন। তারপরও সাধারণ শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করতে ও ডেঙ্গুর বিস্তার রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গুর বিস্তার রোধে আমাদের পরিস্কার-পরিচ্ছন্নতার এই অভিযান এবং আগামীকালও চলবে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিদিনি এক ঘন্টা করে এই কর্মসূচি অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষার্থীসহ জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে এবং পরিচ্ছন্নতা ও জনসচেতনতা জরুরি। তবেই আমরা সবাই ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পাবো। মনে রাখতে হবে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহিত কর্মসূচিকে শতভাগ সফল করতে সবাইকে এগিয়ে এসে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা, সদস্য সচিব তাজুল ইসলাম তাজ, সিনিয়র যুগ্ন আহবায়ক শাহজাহান বাদশা, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রেদওয়ানুল ইসলাম রওনক ও সাধারণ সম্পাদক সজীব হোসেনসহ জেলা ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী।

এই বিভাগের আরো খবর