1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ববি ভিসির পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা অবনতি, দেখা নেই প্রশাসনের - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কুড়িগ্রামগামী কোচের ধাক্কা, নিহত ৩ কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি দেশ এখন মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম

ববি ভিসির পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা অবনতি, দেখা নেই প্রশাসনের

মোঃ আশিকুল ইসলাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ১১:১৪ এএম
শেয়ার করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার রাত ১১টা থেকে আমরণ অনশনে বসেন তারা। প্রায় ১৫ ঘণ্টা অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পাননি আন্দোলনরত শিক্ষার্থীরা। ইতিমধ্যে গুরুতর অসুস্থ হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন অনশণরত শিক্ষার্থী রবিউল ইসলাম ও অনশনের স্থানে শারীরিক অবস্থার অবনতি হয়ে চিকিৎসা নিচ্ছেন অনশণরত আরও ৪ শিক্ষার্থী।
অনশনে বসা শিক্ষার্থীরা জানান, উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আন্দোলনের কোনো পর্যায়ে তিনি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেননি। তিনি শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে মামলা ও জিডি করেছেন। তিনি ভিসি থাকার সকল নৈতিকতা হারিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে তাদের এক দফা দাবি মেনে নিতে হবে। নাহয় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
অনশনরত আইন বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুর রহমান বলেন, আমাদের ক্ষোভের পরিসীমা এই উপাচার্য অতিক্রম করেছেন এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি তিনি পায়ে মারিয়েছেন৷ যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট শুচিতা শরমিন পদত্যাগ করবেন অথবা তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন জারি থাকবে।
এই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্বতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। শিক্ষকেরাও শিক্ষার্থীদের সঙ্গে অনশনে যাবেন কিনা সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন শিক্ষক প্রতিনিধিরা।
গত ২৮ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা পরে চার দফা দাবিতে আন্দোলন করে আসছেন। দাবি পূরণ না হওয়ায় তারা উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন। আন্দোলনে বরিশাল বিশ্বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন, উপাচার্যের বাসভবনে তালা ও একাডেমিক শাটডাউন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ে এক প্রকার অচলাবস্থা বিরাজ করছে।
এই বিভাগের আরো খবর