1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিএনপি ফজলুর রহমানকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম:
ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নতুন বিতর্কে ইলহান ওমর তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত চারজনের শেষকৃত্য সম্পন্ন শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি

বিএনপি ফজলুর রহমানকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ৮:৫৯ পিএম
শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে ‘উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থি’ বক্তব্য দেওয়ার অভিযোগের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে, যাতে বলা যায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ফজলুর রহমান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য করে আলোচনায় আসছেন। কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, তিনি জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও শহীদদের নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দিয়েছেন, যা দলের আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি।

নোটিশে উল্লেখ করা হয়েছে, তার এসব বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা হিসেবে ধরা হচ্ছে এবং সাধারণ জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত করছে।

নোটিশে আরও বলা হয়েছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপির নেতাকর্মী ও ছাত্র-জনতার প্রায় দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন এবং ৩০ হাজারের বেশি আহত হয়েছেন। এই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার বীরত্ব তিনি ক্রমাগত অমর্যাদা করছেন।

কারণ দর্শানোর নোটিশে ফজলুর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়ে লিখিত জবাব দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে।

ফজলুর রহমান বিষয়টি নিয়ে বলেন, ‘আমাকে নোটিশ দেওয়ার কথা শুনেছি, তবে হাতে পাইনি। তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

এই বিভাগের আরো খবর