1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিজিবির অভিযানে ১,৬০০ পিস নেশার ট্যাবলেট ও যৌন সিরাপ জব্দ - আজকের কাগজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
চৌদ্দগ্রামে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: চান্দিশকরাকে হারিয়ে ফাইনালে আইকনিক-৮ রিয়াদ-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত ১০ শতাংশ গ্যাস সাশ্রয়ের আহ্বান ইরানের স্পিকার গালিবাফের সরকারি-বেসরকারি ওয়েবসাইটে পিএইচপি নিরাপত্তার ঝুঁকি, ফের সতর্কতা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ: দূতাবাসের ব্যর্থতা থাকলে ব্যবস্থার সুপারিশ ফিলিপাইনে প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত সাংবাদিকদের পেটানোর হুমকি, এনায়েতুল্লাহ আব্বাসিকে আইনি নোটিশ ‎লক্ষ্মীপুর মাদ্রাসায় ছাত্রকে যৌন নিপড়ীন, শিক্ষক কারাগারে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ২৭ পুলিশ সদস্য কারাগারে, কঠোর বার্তা আইজিপির

বিজিবির অভিযানে ১,৬০০ পিস নেশার ট্যাবলেট ও যৌন সিরাপ জব্দ

হাসান আলী
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৬:১৪ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি পৃথক তিনটি অভিযানে ১ হাজার ৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৪৮৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে। জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ৯০০ টাকা।

রোববার ২৫ অক্টোবর সকাল ৯ ঘটিকায় বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ২৫ অক্টোবর ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি-এর অধীন মনিপুর, বিরামপুর ও তাজপুর বিওপির সদস্যরা পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে এসব ট্যাবলেট ও সিরাপ জব্দ করা হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে পরিচালনা করা হবে।

এই বিভাগের আরো খবর