1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিমানবন্দর থেকে গ্রেফতার ‘কাচ্ছি ভাই’ মালিক রিমান্ডে - আজকের কাগজ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
জবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হিউম্যান রাইটস অ্যান্ড মিডিয়া লিটারেসি অলিম্পিয়াড-২০২৬ ভ্রাম্যমাণ আদালতে বাধা দেওয়ার অভিযোগে লেঙ্গুরার সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব রায় দেয়া হয়নি: সিইসি ‘মব’ সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানাকে শোকজ দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত ভাসানচর আমাদেরই থাকবে: হান্নান মাসউদ শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক হিলিতে কম্বল বিতরণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় রুয়েটের স্বর্ণজয়: বাংলাদেশ ইতিহাসের তৃতীয় স্বর্ণপদক কুড়িগ্রাম সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালান জব্দ

বিমানবন্দর থেকে গ্রেফতার ‘কাচ্ছি ভাই’ মালিক রিমান্ডে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০২৪
শেয়ার করুন

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুনের ঘটনায় করা মামলায় পলাতক ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মালয়েশিয়া থেকে মঙ্গলবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই অভিবাসন পুলিশের হাতে গ্রেফতার হন সোহেল। পরে সোহেলকে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ–সিআইডির হাতে তুলে দেয়। বেইলি রোডে আগুন লাগার পর তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন।

পরে আজ (বুধবার) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার পাচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নিজামউদ্দিন ফকির যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের আটতলা ভবনে আগুন লাগে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল বিরিয়ানির দোকান কাচ্চি ভাই রেস্তোরাঁ। এ ছাড়া ভবনটির অন্যান্য তলায়ও ছিল অনেকগুলো খাবারের দোকান। সাপ্তাহিক ছুটির আগের দিন বৃহস্পতিবার রাতে ভবনটিতে ছড়িয়ে পড়া আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ১৮ জন নারী এবং ৮ শিশু ছিল। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলাটি তদন্ত করছে সিআইডি। সোহেলকে নিয়ে ভয়াবহ ওই আগুনের ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *