1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার সিদ্ধান্ত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ৮:৩২ এএম
শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় ও সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সদস্যরা জানান, আজকের জরুরি সিন্ডিকেটে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সিদ্ধান্ত হলো- আজ থেকে বিশ্ববিদ্যালয় ও সব হল খুলে দেওয়া হবে। দ্বিতীয় সিদ্ধান্ত হলো হলে বৈধ শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা এবং তৃতীয় সিদ্ধান্ত হলো একাডেমিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি শুরু করা। তবে কবে একাডেমিক কার্যক্রম শুরু হবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতের প্রতি সমবেদনা জানিয়ে জরুরি সিন্ডিকেট শুরু করেন সভাপতি উপাচার্য এ এস এম মাকসুদ কামাল।

এই বিভাগের আরো খবর