1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভারতের রাজধানী দিল্লির হাসপাতালে প্রবীর মিত্র ভর্তি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মুদি দোকানসহ ১৬ খাতে বসছে ভ্যাটভিত্তিক সুনির্দিষ্ট কর: অর্থমন্ত্রী কুড়িগ্রাম সীমান্তে গাঁজার বস্তা ফেলে চোরাকারবারির দৌড় তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা টেলিটকসহ ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা মাদ্রাসা ছাত্রী ধর্ষণ অভিযোগে কুড়িগ্রামে বৃদ্ধ আটক মসজিদের ভেতর ইমামের ঝুলন্ত মরদেহ, চিরকুট উদ্ধার রৌমারী শূন্যরেখা থেকে উধাও দুই যুবক! ভোরে সাপাহার সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, শূন্য লাইনে ৯ জনকে আটকালো বিজিবি

ভারতের রাজধানী দিল্লির হাসপাতালে প্রবীর মিত্র ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২ ২:৫৪ পিএম
শেয়ার করুন

শারীরিক অসুস্থতা নিয়ে ভারতের রাজধানী দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের গুণী অভিনেতা প্রবীর মিত্র। আজ বুধবার দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্রবধূ সোনিয়া।

তিনি জানান, নিয়মিত শারীরিক চেক-আপ ও হাঁটুর সমস্যার কারণে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে থেকে ভারতে গেছেন প্রবীর মিত্র।

সোনিয়া বলেন, ‘আমার শ্বশুরবাড়ির অনেক লোক ভারতের থাকেন। তাদের সঙ্গে দেখা এবং শারীরিক চেক-আপের জন্য আব্বাকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। আব্বার হাঁটুতে সমস্যা আছে। তবে তেমন জটিল কিছু নয়। সবাই উনার জন্য দোয়া করবেন।’

৭৬ বছর বয়সী প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসে ভুগছেন। হাঁটুর ব্যথার কারণে ঘর থেকে বেরও হন না এই অভিনেতা। ২০২০ সালের জুলাই মাসে তিনি করোনায় আক্রান্তও হয়েছিলেন।

পরিচালক এইচ আকবরের হাত ধরে চলচ্চিত্রে আসেন প্রবীর মিত্র। তার প্রথম সিনেমার নাম ‘জলছবি’। এরপর দীর্ঘ ক্যারিয়ারে প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন গুণী এই অভিনেতা।

‘তিতাস একটি নদীর নাম’, ‘চাবুক’-এর মতো সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে প্রবীর মিত্রকে। এ ছাড়া ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমায় মুখ্য চরিত্রে ছিলেন তিনি।

তার অভিনীত অনান্য উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে- ‘জীবন তৃষ্ণা’, ‘সীমার’, ‘তীর ভাঙা ঢেউ’, ‘প্রতিজ্ঞা’, ‘অঙ্গার’, ‘পুত্রবধূ’, ‘নয়নের আলো’, ‘চাষীর মেয়ে’, ‘দুই পয়সার আলতা’, ‘আবদার’, ‘নেকাব্বরের মহাপ্রয়ান’ ইত্যাদি।

কাজের স্বীকৃতি স্বরুপ ১৯৮২ সালে মহিউদ্দিন পরিচালিত ‘বড় ভালো লোক ছিলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীর মিত্র। আর ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

এই বিভাগের আরো খবর