1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভালো খাবারের খোঁজে রাজীবের সাথে সোনিয়ার পরিচয় - আজকের কাগজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সন্তানের আচরণে এই পরিবর্তনগুলো দেখলে সতর্ক হোন বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা আবহাওয়াবিদদের মানুষের মতো স্বপ্ন দেখে এই প্রাণীরাও! ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মরিসিও পচেত্তিনো বিজিবির অভিযানে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ নওগাঁয় ছাত্রীদের শরীর স্পর্শের অভিযুক্ত শিক্ষককে বদলী ১১ বছর ধরে বন্দি মানসিক ভারসাম্যহীন জাফর, চিকিৎসার আকুতি বৃদ্ধ বাবা-মায়ের সরকারের অগ্রাধিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা: প্রধানমন্ত্রী অবিবাহিত হওয়ায় মেয়র পদে বাদ পড়া আইগনার জার্মানির প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি

ভালো খাবারের খোঁজে রাজীবের সাথে সোনিয়ার পরিচয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১:৩৯ পিএম
শেয়ার করুন

ভারতে আসার শুরুর দিকে খাদ্যাভ্যাস নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন সোনিয়া গান্ধী। ঝাল ও মসলাদার খাবারের সাথে অভ্যস্ত হতে তার বেশ সময়ের প্রয়োজন ছিল। সম্প্রতি প্রকাশিত তার আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ তিনি এ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। সোনিয়া জানান, ভালো খাবারের সন্ধান করতে গিয়েই রাজীব গান্ধীর সঙ্গে তার পরিচয় ও ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ভারত তার জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। বইটিতে ব্যক্তিগত নানান কথা উঠে এসেছে। গাড়িতে ইন্দিরার শাড়ি ছিল রক্তে ভেজা, ছুটে গিয়ে মা ডাকতে চেয়েছিলেন সোনিয়া। বহু বছর পর, ঠিক সেভাবেই—এক এক বেলা খাবারের মধ্য দিয়েই ভারত আমার জীবনে এল।’। সোনিয়া আরও লেখেন, ‘শুরুতে এখানকার খাবারের বৈচিত্র্য আমাকে বিস্মিত করত।

সোনিয়া নিজের এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে সাথে নিয়ে খাবারের বিষয়ে নানা স্মৃতিচারণ করেছেন। সেখানে তিনি স্পষ্ট করে বলেন, বাঙালি ও গুজরাটি খাবার ছাড়া তার একদিনও চলে না। বিশেষ করে সুরাটের গুজরাটি পদগুলো তার অত্যন্ত প্রিয়। বাড়ির রান্নাঘরে নিয়মিত অড়হরের ডাল রান্না হয় এবং প্রথম থেকেই এই একটি ডালই তাদের পরিবারে প্রাধান্য পায়। বইটির প্রচারে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে পাশে নিয়ে একটি ভিডিওতে দেখা গেছে সোনিয়াকে। এক্সে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে সোনিয়া লিখেছেন, ‘আমার গল্পে খাবারের সব সময় একটি বিশেষ জায়গা রয়েছে।

পছন্দের খাবারের তালিকা দিতে গিয়ে সোনিয়া উল্লেখ করেন, তিনি কাবাব, চিকেন টিক্কা, তান্দুরি চিকেন, ডাল মাখনি, কাশ্মীরি কোফতা ও হাখ খেতে পছন্দ করেন। ছোটবেলায় রাহুল ও প্রিয়াঙ্কাকে তিনি নিজে হাতে খান্দভি বানিয়ে খাওয়াতেন বলেও প্রিয়াঙ্কা স্মৃতিচারণ করেন। এদিকে ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ উঠলে প্রিয়াঙ্কা জানান, দাদি খুব একটা রান্না করতে না পারলেও কোন খাবারে কি দিলে স্বাদ বাড়বে, তা তিনি বেশ ভালোই বুঝতেন। আছে সোনিয়ার পছন্দের খাবারের প্রসঙ্গও। সোনিয়ার সঙ্গে চোখাচোখি এড়িয়ে যান নরেন্দ্র মোদি। পছন্দের খাবার কোনগুলো—এ প্রশ্নের জবাবে সোনিয়ার ঝটপট উত্তর, ‘আমি কাবাব ভালোবাসি। প্রিয়াঙ্কা স্মৃতি হাতড়ে বলেন, তাঁরা (তিনি আর রাহুল গান্ধী) যখন ছোট ছিলেন, তখন মা তাঁদের খান্দভি (গুজরাটের জনপ্রিয় নাশতার পদ) রান্না করে খাওয়াতেন। সোনিয়ার আত্মকথায় ক্লিনটন, প্রিন্সেস ডায়ানাকে নিয়ে কী লিখলেন।

স্মৃতিকথায় সোনিয়া ১৯৬৯ সালে ইন্দিরা গান্ধীর সাথে গুজরাট সফরের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। সেই সফরে স্থানীয় খাবারের সাথে মানিয়ে নিতে না পেরে টানা চার দিন তিনি কেবল তরমুজ ও অন্যান্য ফল খেয়ে কাটিয়েছিলেন। এখন সেই সময়ের ঘটনাকে তিনি নিজের ‘বোকামি’ বলে মনে করেন। তিনি জানান, দিল্লিতে এসে কবি হরিবংশ রাই বচ্চনের বাড়িতে থাকার সময়ও ভারতীয় মসলার তীব্র গন্ধে তিনি হিমশিম খেতেন, যা তার পোশাক ও চুল পর্যন্ত পৌঁছে যেত। ২০১০ সালে প্রধানমন্ত্রী হওয়ার বাসনার কথা ইঙ্গিতে বলেছিলেন প্রণব মুখোপাধ্যায়: আত্মকথায় সোনিয়া।

সেই সময়ে ইতালীয় খাবারের অভাব ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইতালির ওভেনে সেঁকা পাউরুটি, পাস্তা বা অলিভ অয়েলের বিকল্প তখন ভারতে মেলা দুষ্কর ছিল। ফার্মেসিতে যেটুকু অলিভ অয়েল পাওয়া যেত, তা ছিল মালিশের জন্য, রান্নার নয়। সকালে প্রাতরাশে ইতালীয় কফি ও পেস্ট্রির বদলে ডিম, পেঁপে বা দই পরিবেশন করা হতো, যা প্রথম দিকে তার কাছে অরুচিকর মনে হয়েছিল। কিন্তু সেই সময়ে ইতালীয় খাবারের কাছাকাছি কোনো কিছুই এখানে পাওয়া যেত না।

তবে সময়ের বিবর্তনে সোনিয়া ভারতের বৈচিত্র্যময় খাবারের কদর করতে শিখে গেছেন।

তিনি পাঞ্জাবের শর্ষে শাক, ভুট্টার রুটি, এমনকি করলার স্বাদের সাথেও নিজেকে মানিয়ে নিয়েছেন।

এছাড়া দক্ষিণ ভারতের ইডলি-দোসা, সাম্বার, লক্ষ্ণৌয়ের কাকোরি কাবাব, রুমালি রুটি, বাটার চিকেন ও গোয়ার বিভিন্ন পদের প্রতি তার বিশেষ ভালো লাগা তৈরি হয়েছে।

খাবারের এই বিচিত্র যাত্রাই ভারত ও তার সংস্কৃতির সাথে তার মেলবন্ধনকে আরও দৃঢ় করেছে বলে তিনি মনে করেন।

এই বিভাগের আরো খবর