1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভুটানের ক্রিকেটার আইপিএল নিলামে! - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

ভুটানের ক্রিকেটার আইপিএল নিলামে!

আজকের কাগজবিডি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২ ৩:৩৭ পিএম
শেয়ার করুন

আইপিএল মানেই টাকার ওড়াওড়ি আর জমজমাট সব ম্যাচ। টাকার জন্যই বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা একটা দল পাওয়ার আশায় নিজেদের নিলামে তোলেন। সংখ্যাটা বরাবরই হাজার ছাড়িয়ে যায়। এবারও এবারের নিলামে মোট ১২১৪ জন ক্রিকেটার থাকছেন।

এতজনের মাঝে একজন এসেছেন ভুটান থেকে! হ্যাঁ, ঠিকই পড়ছেন। ভুটানের ক্রিকেটার মিকিও দর্জি সুযোগ পেয়েছেন আইপিএলের নিলামে।

করোনার বাড়বাড়ন্তের মাঝেই আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। সেই নিলামের আগে ক্রিকেটারদের তালিকায় ছাঁটাই অভিযান চালাবে আইপিএল কর্তৃপক্ষ। সেই ছাঁটাইয়ের পর মিকিও দর্জি টিকে গেলে তা হবে আইসিসির অধিভুক্ত দেশটির জন্য দারুণ ব্যাপার। পাহাড়ের দেশ ভুটানে এমনিতেই জায়গার অভাবে ক্রিকেট খেলা খুব কঠিন। তাই সেই দেশ থেকে একজন আইপিএলে সুযোগ পেলে তা হবে বড় ঘটনা।

ইতোমধ্যেই অবশ্য ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সাক্ষাত করেছেন মিকিও। ভারতের সফলতম অধিনায়ক ধোনি তাকে কিছু পরামর্শও দিয়েছেন। সবচেয়ে বড় পরামর্শ হলো, ‘ফলের অপেক্ষা না করে নিজের কাজটা করে যাও’। স্বপ্নের নায়কের কথা মেনেই নিজের ক্যারিয়ার এগিয়ে নিচ্ছেন মিকিও। উল্লেখ্য, আগামী আইপিএলে ৮ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে যাচ্ছে নতুন ২ ফ্র্যাঞ্চাইজি। তাই ক্রিকেটারদের দল পাওয়ার সুযোগ আরও বেড়ে যাবে।

এই বিভাগের আরো খবর