1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মাদক নিয়ে দ্বন্দ্ব ছেলেকে পিটিয়ে আহত ও পিতাকে কুপিয়ে হত্যা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগে নারাজ প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক আসামি ‘ছিনিয়ে নিতে’ ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ যুব উন্নয়ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫ বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা কর্ণফুলি শিকলবাহা খাল থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ২

মাদক নিয়ে দ্বন্দ্ব ছেলেকে পিটিয়ে আহত ও পিতাকে কুপিয়ে হত্যা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:২৯ পিএম
শেয়ার করুন

ভোলার চরফ্যাশনে মাদক সংক্রান্ত বিরোধ নিয়ে রাতের আধারে ভূট্টু দালাল (৫০) নামের একজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে একই এলাকার সম্রাট,বেলাল ও আমজাদের বিরুদ্ধে। নিহত ভূট্টু আকতারুজ্জামানের ছেলে এবং শশীভূষণ থানাধীন রসুলপুর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা । তার ৩ ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নিহতের পরিবার।

গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে নিহত ভূট্টু দালালের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ভূট্টু দালাল এর চাচাতো ভাই ফিরোজ দালাল জানান,ভূট্টু দালালের মেঝো ছেলে আমির হোসেনের সাথে স্থানীয় সম্রাট,বেলাল ও আমজাদের সুসম্পর্ক ছিলো। সম্প্রতি অভিযুক্ত বেলাল আমির হোসেনকে মাদক কিনতে টাকা দেয়। আমির হোসেন মাদক কিনে দিতে গড়িমসি করে। এ নিয়ে গত শুক্রবার দিনের বেলায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ঐ দিন রাতে সম্রাট আমির হোসেনকে ফোনে তার (সম্রাট) বাড়ির সামনে ডেকে নিয়ে বেলাল ও আমজাদ আমির হোসেনকে ব্যাপক মারধর করে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। এতে আমির হোসেন গুরুতর আহত হয়।
খবর পেয়ে আমির হোসেন এর পরিবার তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। ভূট্টু দালালের মেয়ে রহিমা বেগম জানান, আমার ভাইকে মারধর করার ঘটনায় আমার বাবা ভূট্টু দালাল শনিবার দিনের কোন এক সময়ে বেলাল,আমজাদ এবং সম্রাটকে গালিগালাজ করে, এতে তারা ক্ষিপ্ত হয়ে রাতে আমার বাবাকে কলের হাট রাস্তার মাথার দক্ষিণ পাশে আমাদের বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ডাক চিৎকার শুনে আমি ঘর থেকে ছুটে এসে দেখি বাবা রক্তাক্ত রাস্তায় পড়ে আছে । খুনিরা দৌড়ে পালিয়ে যাচ্ছে। নিহত ভূট্টু দালালের স্বজনেরা তাকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সম্রাট, বেলাল ও আমজাদ আত্মগোপনে চলে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
শশীভূষণ থানার ওসি ফকরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়‌টি নিয়ে তদন্ত চলছে। হত্যাকারীদের শনা‌ক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর