1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
মানিকগঞ্জে ট্রিপল হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড ও ৮ জনের যাবজ্জীবন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
মীর হেলাল |: পলাতক অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা নিজের সেরা ওয়ানডে ইনিংস নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি দর্শকহীন গ্যালারিতে পর্দা উঠল সাফের ১৫তম আসরের মানিকগঞ্জে ট্রিপল হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড ও ৮ জনের যাবজ্জীবন শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ, জেনে নিন আবেদনের নিয়ম যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকে দায়ী করছেন দুই-তৃতীয়াংশ ভোটার

মানিকগঞ্জে ট্রিপল হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড ও ৮ জনের যাবজ্জীবন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ২:৩৯ পিএম
শেয়ার করুন

মানিকগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় ২৪ আসামির মধ্যে চার ভাইসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। বিচারিক প্রক্রিয়ার ১০ বছর পর এই আলোচিত হত্যা মামলার রায় দেওয়া হলো।

দণ্ডপ্রাপ্ত আসামিদের বিস্তারিত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের জহির উদ্দিনের ছেলে মো. জিয়ার উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, জসিম এবং আলী মিয়ার ছেলে সিদ্দিক মিয়া। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, সামছুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মো. মরণ ও স্বপন। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

অন্যান্য সাজা ও খালাস

  • আসামি শামীম ও হাবু মিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
  • আসামি মজনু মিয়াকে ১ বছর, রাজিয়া খাতুন ও সুফিয়া খাতুনকে ৬ মাস এবং সাহেরা খাতুন ও খাতুনি বেগমকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
  • অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি উজ্জ্বল মিয়া, অলি আহাদ, শুকুর জোলা ও রাজা জোলাকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সিংগাইরের গোবিন্দল এলাকায় আজিজ মোল্লা, টেন্ডুল মোল্লা ও করিম মোল্লাকে হত্যা করা হয়।

নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক আমিনুর রহমান ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এবং মামলায় মোট ২১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সরকারি কৌঁসুলি (পিপি) আ. ফ. ম. নূরতাজ আলম বাহার। তবে আসামি পক্ষের আইনজীবী খলিলুর রহমান ও মেজবাউদ্দিন জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

এই বিভাগের আরো খবর