1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৩০ প্রবাসী আটক করেছে - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৩০ প্রবাসী আটক করেছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ১১:১৩ এএম
শেয়ার করুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ প্রবেশের অভিযোগে ৩৩০ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে কুয়ালালামপুরের কমপ্লেক্স কোটা রায়ায় বিশেষ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রহীন এ সব অভিবাসীকে আটক করা হয়।

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক হওয়া প্রবাসীদের অনেকে অস্থায়ী ভিজিট পাস ব্যবহার করে দেশটিতে ব্যবসা পরিচালনা করছেন। আবার অনেকে দেশটিতে ওয়ার্ক ভিসায় এসে নিয়োগকর্তা থেকে অনুমতি না নিয়ে নিজস্ব ব্যবসা পরিচালনা করছে, যা দেশটির আইনে অপরাধ।

আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন ও চীনের শিশুসহ ২১৫ জন নারী ও ১১৫ জন পুরুষ রয়েছে। তদন্তের জন্য তাদের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মোট ৩৫ হাজার ৮০২ জন বৈধ কাগজপত্রহীন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ান অভিবাসন বিভাগ।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেন, চলতি বছর সারাদেশে ৯ হাজার ১৬৪টি অভিযানে ১ লাখ ৩ হাজার ১২৪ জনকে যাচাই-বাছাই করা হয়। এরপর বৈধ কাগজপত্র না থাকায় ৫৮ হাজার ৭৭৪ জন প্রবাসী ও ২৮৯ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরো খবর