1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সব কিছু করবে রাশিয়া: পুতিন মাদক-জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রৌমারী-রাজিবপুরে টানা ৩ দিন অচল বিদ্যুৎ-নেটওয়ার্ক মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম আগুনে পুড়ে গেছে জনস্বাস্থ্য রক্ষায় হিলিতে হাম-রুবেলা বিষয়ক উপজেলা কো-অর্ডিনেশন সভা নওগাঁয় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ চিলমারীতে শিশু আয়শা হত্যা: ক্লু নেই, বিক্ষোভে উত্তাল শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি মনাকে অস্ত্রসহ গ্রেফতার ধানের মূল্য ৮০০ টাকা, ধান কাটা শ্রমিকের মজুরি ১২০০ টাকা, কৃষক দিশেহারা সাপাহারে আধুনিক কৃষি ও পুষ্টি নিশ্চিতকরণে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬ ৬:৪২ পিএম
শেয়ার করুন

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা দেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়াও শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি।

এ অসংগতির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বগুড়া-২ আসনে স্বতন্ত প্রার্থী রেজাউল করিম কালু মিথ্যা তথ্য দেওয়ায় এবং গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার মামলার তথ্য গোপন করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জামাল উদ্দিন সমর্থক ও প্রস্তাবককে সঙ্গে না আনায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

বগুড়া-২ আসনে বিএনপির মীর শাহে আলম ও জামায়াতে ইসলামীর মাওলানা শাহাদাতুজ্জামানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *