1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মায়ের মরদেহ উদ্ধার শিশুর কান্নার শব্দে, বাবা গ্রেপ্তার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের মরদেহ উদ্ধার শিশুর কান্নার শব্দে, বাবা গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২ ২:০৯ পিএম
শেয়ার করুন

বরিশাল জেলার আগৈলঝাড়ায় স্ত্রীকে হত্যার পর এক বছরের শিশু সন্তানকে রাস্তায় ফেলে যান অভিযুক্ত স্বামী। গতকাল বুধবার রাত ১১টার দিকে রাস্তার পাশে সেই শিশুর কান্নার শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এরপর এক কিলোমিটার দূরে পাওয়া যায় শিশুর মায়ের মরদেহ। এ ঘটনায় অভিযুক্ত তামিম শেখকে তার বাড়ি গোপালগঞ্জের বেতগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, দুই বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার বেতগ্রামের বাসিন্দা ঠিকাদার তামিম সিকদারের সঙ্গে বিয়ে হয় আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি গ্রামের বাসিন্দা রাশিদা বেগমের। এর আগে একই উপজেলার পয়সা গ্রামের মোকদ্দেসের সঙ্গে রাশিদার বিয়ে হয়েছিল।

তামিম শেখের সঙ্গে রাশিদা বেগম আগৈলঝাড়া উপজেলায় একটি ঘর ভাড়া করে থাকতেন। তাদের ঘরে এক বছর আগে একটি ছেলে সন্তানও জন্ম হয়। তবে বিয়ের পর তামিম রাশিদাকে বিভিন্ন কারণে মারধর করতেন। এ জন্য গত বছর বরিশাল আদালতে তামিমের বিরুদ্ধে একটি মামলাও করেন রাশিদা। সেই ক্ষোভ ও পারিবারিক বিরোধের কারণে গতকাল রাতে মাথায় আঘাত করে ভাড়া বাসায় রাশিদাকে হত্যা করে মরদেহ উপজেলা সদরের সেতুর নিচে ফেলে দেন। এছাড়া এক বছরের শিশুসন্তানকেও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাছে ফেলে পালিয়ে যান তামিম।

এ বিষয়ে ওসি গোলাম ছরোয়ার বলেন, হত্যায় অভিযুক্ত মূল আসামি তামিম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন তিনি। উদ্ধারের সময় নিহতের মাথায় একাধিক আঘাতের ক্ষত রয়েছে। তার স্বীকারোক্তি এখন যাচাই-বাছাই চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর