1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মা উধাও নবজাতককে হাসপাতালে রেখে - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

মা উধাও নবজাতককে হাসপাতালে রেখে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ৩:১০ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম দেওয়া এক নবজাতককে ফেলে রেখে উধাও হয়ে গেছেন মা। গত দুইদিনেও ওই নবজাতকের কোনো অভিভাবকের খোঁজ পাওয়া যায়নি। এতে করে নবজাতকটির আশ্রয়স্থল কোথায় হবে, তার ভবিষ্যৎ কী, এই দায়িত্ব কে নেবে, এ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

কোনো সমাধান না পেয়ে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নবজাতককে নিয়ে হাজির হয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ কন্যা সন্তানটিকে কোলে নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। এতে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

জানা যায়, সম্প্রতি বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের ঠিকানায় বিলকিস আক্তার নামে এক নারী আনোয়ারা উপজেলা হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের কয়েক ঘণ্টা পর শিশুটিকে রেখে হাসপাতাল থেকে উধাও হয়ে যান মা। হাসপাতালে মায়ের সঙ্গে আসা স্বজনরাও দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।

পরে শিশুটির কান্না শুনে সবার টনক নড়ে। তার মা কিংবা অভিভাবক কারা, এ নিয়ে শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু গত দুইদিনেও কারও কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি শিশুটির দায়িত্ব নিয়ে হাসপাতালেও কেউ আসেননি।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিদওয়ান আজাদ জানান, এক নারী হাসপাতালের রেজিস্ট্রারে বাঁশখালীর ঠিকানা দিয়ে ভর্তি হন। এরপর তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। পরে ওই ঠিকানায় খোঁজ নিয়ে দেখা যায়, ঠিকানাটি ভুয়া।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান, শিশুটির অভিভাবকের ঠিকানার খোঁজ নেওয়া হচ্ছে। শিশুটি বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে।

এই বিভাগের আরো খবর