1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথের পর সামাজিক মাধ্যমে মমতার অন্যরকম ‘বার্তা’ - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথের পর সামাজিক মাধ্যমে মমতার অন্যরকম ‘বার্তা’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬ ৮:৩৫ পিএম
শেয়ার করুন

পশ্চিমবঙ্গ বিধানসভার ১৮তম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরেই বদলে গেল পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক যোগাযোগমাধ্যমের ‘বায়ো’। তবে পরিবর্তিত প্রোফাইলেও তিনি সাবেক মুখ্যমন্ত্রী লেখেননি।

তার পরিবর্তে মমতা লিখেছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা এবং পশ্চিমবঙ্গের ১৫, ১৬ ও ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী। এখনও তিনি তার প্রোফাইলে সাবেক কথাটি না লেখায় রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। তবে তার এই পদক্ষেপকে রাজনৈতিক বিশ্লেষকেরা অবশেষে ‘পরাজয় স্বীকার’ করে নেয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন।

শনিবার (৯ মে) সকাল ১১টা পর্যন্ত মমতার এক্স প্রোফাইলে লেখা ছিল ‘অনারেবল চিফ মিনিস্টার, ওয়েস্ট বেঙ্গল’ (পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী)। তবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের ঠিক পরপরই তিনি তার বায়ো পরিবর্তন করেন। সেখানে ‘প্রাক্তন’ বা ‘সাবেক’ শব্দটি এড়িয়ে লিখেছেন—‘চিফ মিনিস্টার অব ওয়েস্ট বেঙ্গল (১৫তম, ১৬তম ও ১৭তম বিধানসভা)’। একই সঙ্গে ১৯৯৭ সালে কংগ্রেস ভেঙে নিজের গড়ে তোলা দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন হিসেবেও নিজেকে উল্লেখ করেছেন তিনি।

এদিকে নির্বাচনের ফল প্রকাশের পরও মমতার এক্স বায়ো পরিবর্তন না করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল। অনেক ব্যবহারকারী এক্স কর্তৃপক্ষ এবং এর মালিক ইলন মাস্ককে ট্যাগ করে মমতার প্রোফাইল পরিবর্তনের দাবি জানান, এমনকি তার অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত করার দাবিও ওঠে।

ভারতীয় এক সাংবাদিক এক্সে লিখেছেন, সরাসরি ‘প্রাক্তন’ শব্দটি ব্যবহারের পরিবর্তে তিনি ১৫তম, ১৬তম ও ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী লেখার মাধ্যমে বেশ চতুর রাজনৈতিক চাল চেলেছেন।

তবে রাজনৈতিক বোদ্ধাদের মতে, এই পরিবর্তনের মধ্য দিয়ে মমতা অবশেষে ক্ষমতার পালাবদলকে মেনে নিলেন। গত ৭ মে রাজ্যপাল আরএন রবি পাঁচ বছরের মেয়াদ শেষে পূর্বতন বিধানসভা ভেঙে দেয়ার পর থেকেই মূলত সাংবিধানিকভাবে মমতার মুখ্যমন্ত্রিত্বের অবসান ঘটেছিল।

এই বিভাগের আরো খবর