1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৫ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫ ৯:৪৫ এএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস উল্টে স্বাধীন হোসেন সুমন (৩৬) নামে একজন নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। বুধবার (২৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন হোসেন সুমন কুমিল্লার দেবিদ্বার উপজেলা বাসিন্দা বলে জানা গেছে। আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে নয়জনের নাম জানা গেছে। তারা হলেন- ছফির আলী (৪৫), ইসলাম (৪০), এরশাদুল হক (৩৫), ফারুক (২২), হাবিবুর রহমান (৩০), আরশাদুল (২৫), শফিকুল ইসলাম (৩০), নুরুজ্জামান (৩৫), মাহাবুব রহমান (২২)।
জানা যায়, কুমিল্লা থেকে ঢাকাগামী জলঢাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় আসলে কুমিল্লাগামী লেন থেকে একটি ট্রাক ইউটার্ন নিয়ে ঢাকাগামী লেনে যাওয়ার সময় বাসের সাথে সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত ১৫জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।

গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আমরা বাসের ৯ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। আরো কয়েকজন যাত্রীকে স্থানীয় লোকজন এবং পুলিশ সদস্যরা হাসপাতালে পাঠিয়েছেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.আশরাফুল আলম শুভ বলেন, রাত নয়টার পর সড়ক দুর্ঘটনায় আহত ১২জন রোগীকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর