1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত - আজকের কাগজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে: স্বাস্থ্যমন্ত্রী হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল ইরানের এক ঘোষণাতেই ব্যারেলপ্রতি কমল ১০ ডলার চট্টগ্রাম বন্দরে এলো ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানিবাহী চার জাহাজ এই নিউজিল্যান্ডের বিপক্ষেও কেন ২৪৮ রান করতে পারল না বাংলাদেশ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা লীগ সরকারের আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার: মাহফুজ আলম প্রশ্নপত্র ফাঁসের সাজা ন্যূনতম পাঁচ বছর করা হচ্ছে: শিক্ষামন্ত্রী রাশেদ প্রধানের মন্তব্যে তার বাসার সামনে উত্তেজনা, পিএস পুলিশ হেফাজতে

মুন্সীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫ ৪:২৪ পিএম
শেয়ার করুন

আজ ২৫শে ফেব্রুয়ারি মঙ্গলবার ২:৩০ মিনিটে মিরকাদিম পৌরসভার আরএমসি মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয় ।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন, গোপালনগর স্পোর্টিং ক্লাব ও আব্দুল্লাহপুর তেতুলতলা স্পোর্টিং ক্লাব ।পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মুরাদ খানের সভাপতিত্বে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন

বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুল ফকির,মিরাকাদিম পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ,সাবেক সদস্য মুন্সীগঞ্জ জেলা আহবায়ক কমিটি বিএনপি

মফিজুল ইসলাম যাদু,পঞ্চসার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক,মোঃ আবদুল মতিন, মিরকাদিম পৌর বিএনপির সহ-সভাপতি, তাজেদুল ইসলাম,সমাজ সেবক মোঃ ওসমান গনি সুমন,মিরকাদিম পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল,সমাজ সেবক আলহাজ্ব মোঃ হানিফ,পঞ্চসার ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ আয়েত আলি দেওয়ান,মিরকাদিম পৌর বিএনপি সহ-সভাপতি মরতুজ আলী হিরা,বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ নাছির উদ্দিন ।

আরো উপস্থিত ছিলেন পৌরসভার এককালের জাতীয় দলের সাবেক খেলোয়াড় রকিবুল্লা দেওয়ান, মোহর চাঁদ, অপু , ক্রিয়া সংগঠক রাজা মিয়া , আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী বশির আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী আলামিন , মহাসিন হোসেন ।

উক্ত খেলাটি উপভোগ করেন দূই থেকে তিন হাজার দর্শক । খেলা শুরু হওয়ার আগে মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় দুই দলের সমর্থকরা নানান রকমের বাদ্যযন্ত্র নিয়ে মাঠে উপস্থিত হয়।

ফাইনাল খেলাটি ধারাভাষ্যের পরিচালনা করেন জসিম উদ্দিন ।

খেলাটি পরিচালনা করেন ঢাকা থেকে আগত  রেফারি দেলোয়ার হোসেন  সহকারী রেফারি রফিকুল রাফি ও শাহিন ।

খেলাটি নির্দিষ্ট সময় গোলশূন্যভাবে শেষ হয় এবং ট্রাইবেকারে  আব্দুল্লাহপুর তেতুলতলা স্পোর্টিং ক্লাব বিজয় হন ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *