1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মেধাবীদের সাইকেল উপহার দিলেন রাজশাহীর জেলা প্রশাসক - আজকের কাগজ
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

মেধাবীদের সাইকেল উপহার দিলেন রাজশাহীর জেলা প্রশাসক

রাজশাহীর জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫ ১:৩৭ পিএম
শেয়ার করুন

রাজশাহীর বাগমারায় উপজেলা উন্নয়ন তহবিলের অব্যায়িত রাজস্ব আয় হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের পক্ষ থেকে বাই সাইকেল বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। এসময় তিনি বাগমারার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন মেধাবী ছাত্রীদের মাঝে ১টি করে বাইসাইকেল বিতরণ করেন।

২০২৩-২৪ অর্থবছর এবং ২০২৪-২৫ অর্থবছরে অব্যায়িত রাজস্ব অর্থ দিয়ে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করা এবং তাদের যাতায়াতের সুবিধার্থে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ডিসি কার্যালয়) বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের আরো খবর