মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রন হারিয়ে চাপের মুখে ট্রাম্পের অভিবাসন নীতি শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল ১৫ বছরের জন্য ইজারা পাচ্ছে জাপান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং, স্বাগত জানালেন ট্রাম্প ও মাস্ক বিয়ের কার্ডের ছবি নিয়ে জল্পনা, কী বলছেন মিমি চক্রবর্তী? চট্টগ্রামে আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার ঈশ্বরদীতে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, হাসপাতালে ভর্তি গোপনে নিজস্ব ভাষা তৈরি করছে এআই মডেল: জিওফ্রে হিন্টন আওয়ামী লীগের সন্ত্রাসবাদী রাজনীতির শিকড় ও বর্তমান প্রেক্ষাপট গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনায় শাস্তির দাবি জানালেন ড. মুহাম্মদ ইউনূস

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রন হারিয়ে চাপের মুখে ট্রাম্পের অভিবাসন নীতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১২:০৯ পিএম
Advertisement
শেয়ার করুন

২০২৬ সালের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদ—ডেমোক্র্যাটদের দখলে যাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন বা অভিবাসন নীতি এখন গভীর সংকটে পড়েছে। নতুন কংগ্রেস আগামী ২০২৭ সালের ৩ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবে। এই রাজনৈতিক পরিবর্তনের ফলে ট্রাম্প প্রশাসনের অনথিভুক্ত অভিবাসীদের ব্যাপকভাবে বহিষ্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় ধরনের আইনি ও সাংবিধানিক জটিলতা তৈরির সম্ভাবনা রয়েছে। তবে কংগ্রেসের নিয়ন্ত্রণ পরিবর্তন হলেই ট্রাম্পের সব অভিবাসন নীতি বন্ধ হয়ে যাবে, এমন নয়। এর আগে পর্যন্ত বিদায়ী কংগ্রেসই দায়িত্ব পালন করবে। অভিবাসীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ডেমোক্র্যাটরা কি আইসিইর অভিযান বন্ধ করতে পারবে। প্রেসিডেন্ট ট্রাম্প সেই আইনে ভেটো দিতে পারবেন। কোনো বিল হাউস ও সিনেটে পাস হলেও ট্রাম্প তাতে ভেটো দিতে পারবেন।

ট্রাম্প প্রশাসনের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রে থাকা অনথিভুক্ত অভিবাসীদের বড় আকারে বহিষ্কার করা। তবে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা নতুন কংগ্রেস এখন এই উদ্যোগের পথে প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনা কার্যকর করতে হলে একদিকে যেমন নতুন আইন পরিবর্তনের প্রয়োজন হবে, তেমনি বিশাল আকারের অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে। ব্রুকিংস ইনস্টিটিউটের এক সাম্প্রতিক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে, আইসিই (ICE) ও সীমান্তরক্ষী বাহিনীর কার্যক্রম পরিচালনা করতে হলে প্রায় ২৪০ বিলিয়ন ডলারের অতিরিক্ত অর্থের সংস্থান প্রয়োজন, যা ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের অনুমোদন ছাড়া পাওয়া অসম্ভব। তদন্ত ও জবাবদিহি বাড়বে আইসিই, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কার্যক্রম নিয়ে কংগ্রেসীয় তদন্ত বাড়তে পারে। বাংলাদেশি অভিবাসীদের করণীয় নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশি কমিউনিটির গ্রিনকার্ডপ্রত্যাশী, আশ্রয়প্রার্থী, ওয়ার্ক পারমিটধারী, শিক্ষার্থী ও নাগরিকত্ব-প্রত্যাশীদের সতর্ক থাকা প্রয়োজন।

সিনেটে সাধারণ আইন পাসের জন্য সাধারণত ৬০ জন আইনপ্রণেতার সমর্থনের প্রয়োজন হয়, যা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ডেমোক্র্যাটরা এখন অভিবাসন আবেদন নিষ্পত্তির দীর্ঘসূত্রতা কমানো, পরিবারভিত্তিক ভিসার জট নিরসন, যোগ্য আশ্রয়প্রার্থীদের দ্রুত ওয়ার্ক পারমিট দেওয়া এবং নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া সহজ করার মতো বিষয়ে প্রশাসনের ওপর তীব্র চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে যেসব অভিবাসী দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং যাদের পরিবার ও সন্তান রয়েছে, তাদের ক্ষেত্রে মানবিক বিবেচনা, আইনি সহায়তা এবং বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুনানিতে তলব এবং প্রয়োজনীয় নথিপত্র চাওয়ার ক্ষমতাও থাকবে। ডেমোক্র্যাটরা এই কর্মসূচির বিরুদ্ধে অবস্থান জোরদার করতে পারে। এ ছাড়া আশ্রয়প্রার্থীদের আবেদন ও শুনানির সুযোগ, আটক অবস্থায় জামিন, পরিবারকে একসঙ্গে রাখা এবং আইনজীবীর সহায়তা পাওয়ার অধিকার নিয়েও উদ্যোগ নিতে পারে। গ্রিনকার্ড, ওয়ার্ক পারমিট ও নাগরিকত্বে কী প্রভাব পড়বে। প্রতিটি আবেদন বিদ্যমান আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী বিবেচিত হবে। নির্বাচনের ফলাফলের কারণে কারও অভিবাসন আবেদন স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে না। তাই অভিবাসন-সংক্রান্ত নোটিশ উপেক্ষা না করা, নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া এবং কোনো আইনি জটিলতা দেখা দিলে অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর পরামর্শ নেওয়া জরুরি।

ট্রাম্প হয়তো নির্বাহী আদেশের মাধ্যমে তার নীতি বাস্তবায়নের চেষ্টা করবেন, তবে মার্কিন সংবিধান ও প্রচলিত আইনি কাঠামোর আওতায় এসব আদেশ সহজেই আদালতে চ্যালেঞ্জ করা সম্ভব। আইনি লড়াইয়ের পাশাপাশি বাজেট বরাদ্দ ও পুনর্মিলন আইন প্রক্রিয়ায় ডেমোক্র্যাটরা যে বিধিনিষেধ আরোপ করতে পারে, তা ট্রাম্প প্রশাসনের অভিবাসন এজেন্ডাকে অনেকাংশে স্থবির করে দেবে। সব মিলিয়ে, ২০২৭ সালের জানুয়ারির পর থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে এক নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। কারণ এসব নীতির অনেকগুলো প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা ও প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রের নাগরিক সন্তানদের অভিভাবক এবং মিশ্র অভিবাসন মর্যাদার পরিবারগুলোর সুরক্ষার বিষয়টিও আলোচনায় আসতে পারে। আটককেন্দ্রে চিকিৎসা ও খাবারের মান, অতিরিক্ত শক্তি প্রয়োগ, নাগরিক অধিকার লঙ্ঘন এবং সরকারি অর্থের ব্যবহার তদন্তের আওতায় আসতে পারে।

এই বিভাগের আরো খবর