1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাবিতে 'পররাষ্ট্রনীতি ও বিশ্বরাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ

রাবিতে ‘পররাষ্ট্রনীতি ও বিশ্বরাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মো. বিপ্লব উদ্দীন,রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ ১২:২৪ পিএম
শেয়ার করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে ‘পররাষ্ট্রনীতি ও বিশ্বরাজনীতি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ৪২৫নং কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড.সুজিত  কুমার দত্ত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. আলী আকবর এবং বিভাগের অন্য শিক্ষকবৃন্দ।
সেমিনারটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী নওশীন ইসলাম।স্বাগত বক্তব্য দেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম।
প্রধান আলোচক অধ্যাপক ড. আব্দুল মান্নান বাংলাদেশের ফরেইন পলিসি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ওয়েস্টফেলিয়া চুক্তি, আধুনিক রাষ্ট্র, অভিবাসন নিয়ে আলোচনা করেন। তিনি তার বক্তব্যে বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আবেগের পরিবর্তে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত।
ড. সুজিত কুমার দত্ত আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতি নিয়ে আলোচনা করেন এবং আলী আকবর পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষে অতিথি ও দর্শকদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এই বিভাগের আরো খবর