1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রিডিং রুমের কাজ শেষ না হতেই ফের টিভি স্থাপন, ক্ষুব্ধ বেরোবি শিক্ষার্থীরা - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কড়া জবাব রুমিনের কাভার্ডভ্যান কেটে ৪ কোটি ৮০ লাখ টাকা মুল্যের ইয়াবা সহ ৫ জন আটক দিনাজপুরের ২৯ বিজিবির অভিযান: ভারতীয় ইনজেকশন, ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ নওগাঁয় সিন্ডিকেটে জিম্মি আম চাষিরা বায়ান্ন কেজিতে ক্রয় একমন বিক্রয় চল্লিশ কেজিতে কটিয়াদীতে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

রিডিং রুমের কাজ শেষ না হতেই ফের টিভি স্থাপন, ক্ষুব্ধ বেরোবি শিক্ষার্থীরা

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৬:৫৫ পিএম
শেয়ার করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলে রিডিং রুম তৈরির কাজ চলমান থাকা অবস্থায় একই কক্ষে পুনরায় টেলিভিশন স্থাপন করায় ক্ষোভ প্রকাশ করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমানে হলের একমাত্র রিডিং রুমটি আবাসিক শিক্ষার্থীদের তুলনায় অত্যন্ত ছোট। দীর্ঘদিন ধরে তারা বড় আকারের টিভি রুমটিকে রিডিং রুমে এবং বর্তমান রিডিং রুমটিকে টিভি রুম হিসেবে ব্যবহার করার দাবি জানিয়ে আসছেন। এ দাবির পরিপ্রেক্ষিতে প্রায় দুই মাস আগে টিভি রুমকে রিডিং রুমে রূপান্তরের কাজ শুরু হলেও এখনো তা সম্পন্ন হয়নি।

আবাসিক শিক্ষার্থীরা জানান, ঈদুল আজহার ছুটির আগে কক্ষটির অধিকাংশ সংস্কারকাজ শেষ হলেও টেবিল-চেয়ার স্থাপনের কাজ বাকি ছিল। ঈদের ছুটির পর কাজ শেষ হওয়ার কথা থাকলেও হল খুলতেই সেখানে আবার টেলিভিশন স্থাপন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

শিক্ষার্থীদের দাবি, বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরের খেলা বিশ্ববিদ্যালয়ের স্মারক মাঠে বড় এলইডি স্ক্রিনে প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। ফলে অধিকাংশ শিক্ষার্থী মাঠে বসেই খেলা উপভোগ করেন। এ অবস্থায় হলে আলাদা টিভি রুমের চেয়ে একটি আধুনিক ও প্রশস্ত রিডিং রুমের প্রয়োজনীয়তা অনেক বেশি।

হলের আবাসিক শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, “ঈদের আগে টিভি রুমকে রিডিং রুমে রূপান্তরের কাজ শুরু হয়েছিল। অধিকাংশ কাজ শেষ হলেও টেবিল-চেয়ার স্থাপন বাকি ছিল। ঈদের পর সেটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও অফিস খোলার দিনই সেখানে আবার টিভি বসানো হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়ায় আমরা হতাশ।”

আরেক শিক্ষার্থী গোলাম রহমান শওন বলেন, “বিষয়টি নিয়ে হল প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, কিছু শিক্ষার্থীর অনুরোধে আসন্ন বিশ্বকাপ উপলক্ষে সাময়িকভাবে টিভি স্থাপন করা হয়েছে। তবে রিডিং রুমের চেয়ার-টেবিলের কাজ এখনো শেষ হয়নি। প্রায় ৪০ দিনের বেশি সময় পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।”

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, “এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে অফিসে এসে দেখা করতে হবে। তখন বিষয়টি নিয়ে কথা বলা যাবে।”

এই বিভাগের আরো খবর