1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬ ৯:১২ পিএম
শেয়ার করুন

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মুখর হয়ে উঠেছে সারা বিশ্ব। প্রতি চার বছর পর বিশ্বকাপ শুরু হলে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও নিজ নিজ প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে নানা আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থনে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

মিছিলে আর্জেন্টিনার পতাকা, জার্সি ও ব্যানার নিয়ে অংশ নেন শিক্ষার্থীরা। তারা প্রিয় দল ও খেলোয়াড়দের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন।

মিছিলে অংশ নেওয়া গণিত বিভাগের শিক্ষার্থী শরিফুল আলম বিজয় বলেন, ‘আর্জেন্টিনা ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হার এবং ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ব্যর্থতার পরও ঘুরে দাঁড়িয়েছে। ২০২১ সালে কোপা আমেরিকা ও ২০২২ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে তারা দারুণ প্রত্যাবর্তনের নজির স্থাপন করেছে।’

তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনা শুধু তারকা নির্ভর দল নয়; বরং সমন্বিত দলীয় পারফরম্যান্সই তাদের শক্তি। তিনটি বিশ্বকাপ, অসংখ্য শিরোপা এবং মেসি-ম্যারাডোনার মতো কিংবদন্তিদের কারণে তারা ফুটবলের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। আশা করি এবারও তারা ট্রফি জিতবে।’

মার্কেটিং বিভাগের আরেক শিক্ষার্থী মো. তাজুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই দেখতাম, আমাদের বাড়ির আশপাশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনার সমর্থক। সেখান থেকেই দলটির প্রতি আমার আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে আর্জেন্টিনা ফুটবলের ইতিহাস, ঐতিহ্য এবং লিওনেল মেসির শৈল্পিক খেলা আমাকে আরও বেশি মুগ্ধ করে। আমার কাছে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হলো দলীয় ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া। আর এই টিম বন্ডিংয়ের কারণেই আমার বিশ্বাস, আমরা ২০২২ বিশ্বকাপ জিততে পেরেছিলাম।”

লোকপ্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থী সাইফ মাশরাফি বলেন, ‘আর্জেন্টিনার ফুটবল এক ধরনের শিল্প। মেসি ও ম্যারাডোনার নান্দনিক ফুটবল বিশ্বজুড়ে কোটি ভক্ত তৈরি করেছে। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আমরা বন্ধুত্ব ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে চাই। আশা করি এবার বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে উঠবে।’

এই বিভাগের আরো খবর