1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যৌতুকের টাকা আনতে চাপ, মারধর ও হত্যার হুমকি- ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীর লিখিত অভিযোগ - আজকের কাগজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামের আনোয়ারায় ছুরিকাঘাতে মা-মেয়ে হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর যৌতুকের টাকা আনতে চাপ, মারধর ও হত্যার হুমকি- ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীর লিখিত অভিযোগ নওগাঁয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হেনেস্তার অভিযোগ প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন বন্ধুত্বের বেশে দাদাগিরি এ দেশের জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই! সিএমপি’র ৫ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে রদবদল

যৌতুকের টাকা আনতে চাপ, মারধর ও হত্যার হুমকি- ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীর লিখিত অভিযোগ

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬ ৯:৫৩ পিএম
শেয়ার করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নেতার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, অর্থ আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী উম্মে জেবিন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর দেওয়া ওই আবেদনে অভিযোগ করা হয়, আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৪ তম আবর্তনের একজন শিক্ষার্থী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাইদুল ইসলাম বাপ্পির সহিত গত ২৬ মার্চ আমার বিবাহ হয়। বিবাহের পূর্বে সে আমার সাথে প্রতারণা করার চেষ্টা করলে আমার পরিবার তাজহাট থানায় তার নামে প্রতারণার অভিযোগ করে, সেই অভিযোগ থেকে বাঁচতে মাইদুল ইসলাম আমায় বিবাহ করে। বিবাহের পর থেকে সে আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। সে নিয়মিত নেশা করে, এবং নেশার টাকার জন্য আমার গায়ে হাত তোলে। বিবাহের পর থেকে এ পর্যন্ত সে কোনো কর্ম করে না, সম্পূর্ণ আমার দেওয়া টাকায় চলে এবং জোরপূর্বক আমার কষ্টে উপার্জিত টাকা দিয়ে সে নেশা করে। ছোটখাটো যেকোনো বিষয়ে সে আমায় মারধর করে এবং আমার উপর চাপ প্রয়োগ করে পরিবার থেকে যেন তাকে টাকা নিয়ে দেই। যৌতুকের টাকা না দিলে নাকি তার পরিবার আমায় মেনে নিবেনা। আমায় ঘরে আটকে রেখে মারধর করে এবং ভয়ভীতি দেখায় যে কাউকে এ ব্যাপারে বললে আমায় হত্যা করবে। এভাবে দীর্ঘদিন যাবৎ সে আমায় নির্যাতন করে আসছে। বিভিন্ন সময়ে সে আমার থেকে টাকা-পয়সা নিয়ে আসছে এবং জোরপূর্বক একটি স্মার্টফোনও নিয়েছে যা সে এখন নিজের বলে দাবি করে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাইদুল ইসলাম বাপ্পী এর সাথে ফোনকলে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কল ধরেনি

আবেদনকারী উম্মে জেবিন বলেন, মাইদুল সবসময় নেশা করে থাকে , তাছাড়া আমার উপর বিভিন্ন সময় নির্যাতন করে থাকে। মাইদুল এর হাতে যে স্মার্টফোন ওটাও আমার কেনে দেওয়া। ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি এর কাছেও আমি জানিয়েছি তিনি কোনো আপডেট দেয় নাই। রেজিস্ট্রার এর কাছে আমি অভিযোগ দিয়েছি তিনি সিন করে রেখে দিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, এখনো আমি অভিযোগ পাই নি পাইলে বিষয় টি দেখা হবে ।

এই বিভাগের আরো খবর