1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রৌমারী-রাজিবপুরে টানা ৩ দিন অচল বিদ্যুৎ-নেটওয়ার্ক - আজকের কাগজ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

রৌমারী-রাজিবপুরে টানা ৩ দিন অচল বিদ্যুৎ-নেটওয়ার্ক

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৯:০১ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় টানা প্রায় তিন দিন ধরে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সেবা অচল থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৫ এপ্রিল) থেকে শুরু হওয়া এ সংকট সোমবার (২৭ এপ্রিল) দুপুর পর্যন্তও অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ সময়ে দুই উপজেলায় কার্যত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রবিবার (২৬ এপ্রিল) রাতে মাত্র ৪৫ মিনিট বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও এরপর আবারও পুরো এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এতে মোবাইল নেটওয়ার্কও অধিকাংশ এলাকায় অচল হয়ে পড়ে।

বিদ্যুৎ না থাকায় ইন্টারনেট, ব্যাংকিং সেবা, শিক্ষা কার্যক্রম ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ব্যাটারিচালিত যানবাহন চার্জ দিতে না পারায় পরিবহন সংকট ও ভাড়া বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় বাসিন্দা আবু হানিফ বলেন, “দিনে-রাতে মিলিয়ে এক ঘণ্টাও বিদ্যুৎ ঠিকমতো পাওয়া যাচ্ছে না।”

অটোভ্যান চালক রবিউল জানান, “বিদ্যুৎ না থাকায় গাড়ি চার্জ দিতে পারছি না, আয় প্রায় বন্ধ হয়ে গেছে।”

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরাও পড়েছেন চরম ভোগান্তিতে। অনেক এলাকায় মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে বলে জানান তারা।

ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, “ইন্টারনেট বন্ধ থাকায় ব্যাংকিং লেনদেন পুরোপুরি বন্ধ।”

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাফিউর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান দ্রুত সমাধানের আশা প্রকাশ করেছেন।

এদিকে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *