1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
লবণ চাষের প্রস্তুতি ও তোড়জোড় শুরু - আজকের কাগজ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:

লবণ চাষের প্রস্তুতি ও তোড়জোড় শুরু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৯:০০ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে এখন লবণ মাঠ তৈরির প্রস্তুতি চলছে। অনেক কোথাও মাটি সমান করা হচ্ছে, কোথাও বাঁধ মেরামত ও পানি চলাচলের নালা তৈরি চলছে। এ ভাবে লবণ চাষীদের নিঘুম দিন কাটছে।
১৫ নভেম্বর থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলতি মৌসুমের লবণ চাষ করা হবে।
লবণের নতুন মৌসুম শুরুর আগে দেড় লাখ টন অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্ভাব্য ঘাটতির আশঙ্কায় এ পরিমাণ লবণ আমদানির সুপারিশ করা হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কর্মকর্তারা।
তবে বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন লবণচাষিরা। তাঁদের দাবি, দেশে লবণের কোনো ঘাটতি নেই। লোকসানের পর চাষিরা যখন কিছুটা লাভের মুখ দেখতে শুরু করেছেন, তখনই আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এরমধ্যে কোনো লবণ আমদানি করা হয়নি।

চাষিদের প্রস্তুতি দেখে বোঝা যায়, নতুন মৌসুম আর বেশি দূরে নয়। আবহাওয়া অনুকূলে থাকলে নভেম্বর মাঝামাঝি থেকেই কোথাও কোথাও লবণ উৎপাদন শুরু হবে। এতে গত মৌসুমের লোকসান কাটিয়ে ওঠার যে সুযোগ তৈরি হয়েছে, সেটিও নষ্ট হতে পারে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলতি মৌসুমের পাঁচ মাসে কক্সবাজারের টেকনাফ, সদর, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও, চট্টগ্রামের বাঁশখালীতে লবণ উৎপাদন করা হবে। চলতি ২০২৬–২৭ অর্থবছরে দেশে পরিশোধিত লবণের মোট চাহিদা ধরা হয়েছে ২১ লাখ টন। এর মধ্যে খাওয়ার লবণ সাড়ে ৭ লাখ টন, শিল্পে ব্যবহারের লবণ সাড়ে ৯ লাখ টন, মাছ চাষের ৩৭ হাজার টন এবং প্রাণিসম্পদ খাতের ৩ লাখ ৬ হাজার টন।দেশে সাধারণত নভেম্বর থেকে মে পর্যন্ত লবণ উৎপাদনের মৌসুম চলে।
তবে বিসিকের কর্মকর্তারা,গত মৌসুমে উৎপাদন কিছুটা কম হয়েছিল।নতুন মৌসুমের শুরুতেও উৎপাদন কম থাকবে। গত বছরের অভিজ্ঞতা বিবেচনায় ২০থেকে ২৫দিনের সম্ভাব্য ঘাটতির আশঙ্কা থেকেই আমদানির সুপারিশ করা হয়েছে।

মাঠ প্রস্তুত, চাষিরা অপেক্ষায়-
টেকনাফের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাষিরা নতুন মৌসুমের জন্য জমি প্রস্তুত করছেন। যেসব চিংড়িঘেরে এতদিন পানি ছিল,সেগুলো শুকিয়ে লবণ তৈরির উপযোগী করা হচ্ছে।

লবণচাষি মোহাম্মদ হাসানসহ কয়েকজন জানান, নভেম্বর মাঝামাঝি উৎপাদন শুরু হলেও প্রথম দিকে লবণ খুব বেশি হয় না। রোদ বাড়ার সঙ্গে সঙ্গে উৎপাদন বাড়ে।ডিসেম্বরে মাঠে লবণের পরিমাণ বাড়তে থাকে।

সাবরাং লবণচাষি কল্যাণ পরিষদ ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ শফিক মিয়া বলেন, গত মৌসুমে এক মণ লবণ উৎপাদনে খরচ হয়েছে ৩২০ থেকে ৩৩০ টাকা।মৌসুমের শুরুতে ৪০ থেকে ৮০টাকা লোকসানেও লবণ বিক্রি করতে হয়েছে। পরে দাম বাড়ায় এখন প্রতি মণ প্রায় ৪০০-৪১০ টাকায় বিক্রি হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় চাষাদের প্রতিকেজি ১৫ টাকার কথা বলছেন, সেটি ঠিক থাকলে প্রতিমণ লবণে মূল্য দাঁড়ায় ৬০০টাকা।

তিনি বলেন, চাষিরা যখন কিছুটা ভালো দাম পাচ্ছেন, তখন আমদানি হলে বাজারদর আবার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে চাষিরা লবণ চাষে আগ্রহ হারাতে পারেন।

চাষির উপর জুলুম-
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল লবণ’ বলে আলাদা কোনো লবণ নেই, লবণ একটাই। কিছুদিনের মধ্যেই দেশে নতুন লবণের মৌসুম শুরু হবে। মাঠে ও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পর্যাপ্ত লবণ মজুত রয়েছে। এ অবস্থায় লবণ আমদানি করা হলে চাষিরাই ক্ষতিগ্রস্ত হবেন। এ অবস্থায় লবণ আমদানি করা মানে আমাদের চাষিদের ওপর জুলুম করা। আমি বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করছি।

বিসিক টেকনাফের পরিদশক মিজানুর রহমান বলেন,২০২৫-২৬ লবণ মৌসুমে টেকনাফে লবণ উৎপাদন হয় ৪হাজার ৫৫০ একর জমিতে। লবণ মৌসুম এখনো শুরু হয় নেই। লবণ চাষিরা মাঠে নেমেছে আশা করা যায় কিছুদিনের মধ্যে লবণ উৎপাদন হবে। ১লাখ ৪৮হাজার ৭৭০মেট্রিক টন আবহাওয়া অনুকূলে থাকলে আশা করা যায় ২০২৬-২৭ লবণ মৌসুম তুলনামূলক ভাবে আরও ভালো উৎপাদন হবে আজকের বাজারদর ৪০০-৪১০টাকা। ২০২৬-২৭সালে লক্ষ্যমাত্র ২৫.৩৯ মেট্রিক টন।
বাংলাদেশ লবণ মিলমালিক সমিতির সভাপতি নুরুল কবির বলেন,সংগঠন পরিচালনা করতে গেলে বৈষম্য করা যায় না। সংকটের ঝুঁকি এড়াতেই সরকার আমদানির অনুমতি দিয়েছে। তবে এখনও কোনো লবণ আমদানি করা হয়নি।

জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, বৃষ্টি সহনীয় মাত্রায় ছিল। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় ধানের বাম্পার ফলন হযেছে। লবণাক্ত জমিতে চাষাবাদ করা হচ্ছে। চলতি মৌসুমে লবণাক্ত জমিতে ধানের ফলন হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে।হোয়াইক্যং ৫০হেক্টর, হ্নীলা ৯০হেক্টর, টেকনাফ সদর ১৫হেক্টর, সাবরাং ৪৫ হেক্টর ও বাহারছড়া ২ হেক্টরসহ সর্বমোট চাষাবাদ করা হচ্ছে ২০২হেক্টর ৪৯৯একর জমিতে। ধানগুলো হলো- ব্রিধান-৩৩,ব্রিধান-৭৫,ব্রিধান-৪৯, বিনা ৭, বিন্নি ও পাইজাম। তিনি আরও বলেন, চলতি বছর লবণ মাঠ ব্রিধান-৩৩,ব্রিধান-৭৫,ব্রিধান-৪৯,বিনা-৭,বিন্নি ও পাইজামের প্রজাতির স্বল্প মেয়াদী ধান চাষে ভাল ফলন হয়েছে। হঠাৎ কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হানা না দিলে প্রতি কানিতে প্রায় একশ আড়ি হতে আরও উপরে ফলন হতে পারে। তাই খাদ্য উৎপাদন বাড়াতে উপজেলার পরিত্যক্ত লবণাক্ত মাঠে ধানের মৌসুমে আমরা সকলের ধান ও লবণ চাষাবাদ করা দরকার হয়ে পড়েছে।

এই বিভাগের আরো খবর