1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শাবিপ্রবি শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রীর কাছে চার প্রস্তাব - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

শাবিপ্রবি শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রীর কাছে চার প্রস্তাব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২ ২:৫১ পিএম
শেয়ার করুন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে নতুন করে চারটি প্রস্তাব তুলে ধরেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন তারা। প্রতিনিধিদলের সদস্য শাহরিয়ার আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আন্দোলন শুরুর পর থেকে এসব দাবি আগে কখনো উপস্থাপন করেননি শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের প্রস্তাবগুলো হলো-

১. অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার সহধর্মিণী অধ্যাপক ড. ইয়াসমিন হককে শাবিপ্রবিতে ইমেরিটাস অধ্যাপক করা।

২. দেশের সব বিশ্ববিদ্যালয়ে গবেষণাখাতে বাজেট বাড়ানো এবং সঠিক ব্যয় নিশ্চিতকরণ।

৩. বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম চালু করা।

৪. শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম পিএইচডিসহ ডেমো ক্লাসের ভিত্তিতে শিক্ষার্থীদের মতামত যাচাই করা।

বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউসে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল। মন্ত্রীর সঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও আছেন।

প্রতিনিধিদলে ছিলেন মোহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর অর্ঘ, শাহরিয়ার আবেদিন, আমেনা বেগম, মীর রানা ও জাহিদুল ইসলাম অপূর্ব।

এর আগে বৈঠকে যোগ দিতে আজ সকাল ৮টা ৫০ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউস মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এই বিভাগের আরো খবর