1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শেখ রাসেলের জন্মদিন উদযাপন জয়পুরহাটে - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

শেখ রাসেলের জন্মদিন উদযাপন জয়পুরহাটে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ১:০৬ পিএম
শেয়ার করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন জয়পুরহাটে উদযাপিত হয়েছে ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) এ উপলক্ষে জয়পুরহাট  শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।

এর আগে, সকালে শহীদ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট,সাধারণ সম্পাদক জাকির হোসেন। পরে একে একে বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানের প্রধানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন, রচনাসহ বিভিন্ন আঙ্গিকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর