1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শেরপুর পাসপোর্ট অফিসের এডি গভীর রাতে নারীসহ আটক - আজকের কাগজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ট্রাম্পকে হত্যায় ‘ইরানের ষড়যন্ত্রের খবর’ ইসরায়েল ছড়িয়েছে, সন্দেহ তুরস্কের মামলার শুনানির আগে খুন, বন্ধ ছিল সিসি ক্যামেরা, গায়েব কাগজপত্র চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় তিন জন নিহত শেরপুর পাসপোর্ট অফিসের এডি গভীর রাতে নারীসহ আটক পরিবারের একমাত্র সন্তানকে সড়ক দুর্ঘটনায় হারিয়ে দিশেহারা রিফাতের মা-বাবা আন্তর্জাতিক যুব দিবসে হাতিয়ায় জামায়াতের যুব র‍্যালিতে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর দুই সন্তানকে হত্যার পর হাওরে ফেলে দেন বাবা, পুলিশের কাছে স্বীকারোক্তি চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

শেরপুর পাসপোর্ট অফিসের এডি গভীর রাতে নারীসহ আটক

শেরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ৬:৪০ পিএম
শেয়ার করুন

শেরপুররে জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় তাঁর বাসভবন থেকে তাঁদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয়রা। একপর্যায়ে গভীর রাত পর্যন্ত ওই নারী ও সহকারী পরিচালককে সেখানে অবস্থান করতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন এলাকাবাসী।

খবর পেয়ে শেরপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক ও ওই নারীকে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী সহকারী পরিচালক মো. রুস্তম আলীর দূরসম্পর্কের শালী। তাঁর বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকায়। প্রাথমিকভাবে ওই নারীর নাম ওজিলা বলে জানা গেছে।

তিনি আরও বলেন, পাসপোর্ট অফিসের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে রাতে লোকজনের উপস্থিতি দেখতে পাওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তাদের রাত আড়াইটার দিকে থানায় নেওয়া হয়। বিষয়টি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এই বিভাগের আরো খবর