
হংকং সিক্সেস টুর্নামেন্টে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত ফাইনালের স্বপ্ন অধরা রয়ে গেল বাংলাদেশের। বোল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ বলের রোমাঞ্চকর লড়াইয়ে ১ উইকেটে হেরে বিদায় নিতে হলো সাব্বির রহমানদের। জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও শেষ মুহূর্তের নাটকীয়তায় মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।
টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ছয় ওভারে ১২৯ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। ওপেনার হাবিবুর রহমান সোহান ১৪ বলে আটটি ছক্কা ও দুটি চারের মারে ৬০ রানের হার না মানা বিধ্বংসী ইনিংস খেলেন। পাওয়ার হিটিংয়ের এক পর্যায়ে সিম্পসনের এক ওভারে সোহান ও মৃত্যুঞ্জয় মিলে ছয়টি ছক্কা হাঁকান। এরপর অধিনায়ক আবু হায়দার রনি পরের ওভারের প্রথম বলে ছক্কা মারলে টানা সাত বলে সাতটি ছক্কা হজম করে দক্ষিণ আফ্রিকা। মৃত্যুঞ্জয়ের ২৬ রান এবং রনির অপরাজিত ২৮ রানের সুবাদে বাংলাদেশের সংগ্রহ পাহাড়ে পরিণত হয়। দলের হয়ে ওপেনার হাবিবুর রহমান সোহান মাত্র ১৪ বলে ২ চার ও ৮ ছক্কায় ৬০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থেকে যান। পরের ওভারের প্রথম বলেও অধিনায়ক আবু হায়দার রনি ছক্কা মারলে টানা ৭ বলে ৭ ছক্কা হজম করে দক্ষিণ আফ্রিকা।
জবাবে ব্যাট করতে নেমে লক্ষ্য তাড়া করার চ্যালেঞ্জ ভালোভাবেই সামাল দেয় প্রোটিয়ারা।
ওপেনার জরিচ ভন শালকউইক মাত্র ২০ বলে ১০টি ছক্কা ও তিনটি চারের মারে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ের পথ সুগম করেন। তার সাথে আয়াবুলেলা গামানে মাত্র সাত বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। ম্যাচের শেষ বলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য চারটি রানের প্রয়োজন ছিল। সেই স্নায়ুচাপের মুহূর্তে ছক্কা হাঁকিয়ে রোমাঞ্চকর জয় ও ফাইনাল নিশ্চিত করেন শালকউইক। বাংলাদেশের পক্ষে রিজওয়ান দুটি এবং রনি দুটি উইকেট লাভ করলেও শেষ রক্ষা হয়নি।