1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শ্যালিকা-দুলাভাইয়ের বাসের ধাক্কায় প্রাণ গেল - আজকের কাগজ
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ থাকবে : তথ্য প্রতিমন্ত্রী কথিত অভিনেত্রী সুলতানা নিপার বাসা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার দীর্ঘ ২২ বছর পর শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী মুক্তি পেল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুর রহমান জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত এনসিপি চট্টগ্রাম মহানগর নব গঠিত কমিটি থেকে গণপদত্যাগের ডাক আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১ শিক্ষার্থীদের ভালোবাসায় শিক্ত হয়ে বিদায় নিলেন ববি উপাচার্য ড.তৌফিক আলম

শ্যালিকা-দুলাভাইয়ের বাসের ধাক্কায় প্রাণ গেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ অক্টোবর, ২০২২ ৮:৪২ এএম
শেয়ার করুন

পাবনার সাঁথিয়ায় বাসের ধাক্কায় দুলাভাই ও শ্যালিকার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আজ শনিবার সকালে বগুড়া-নগরবাড়ী সড়কের ভিটাপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

নিহতরা হলেন- আমিনপুর থানার বাটিকয়া গ্রামের আনসার আলীর ছেলে সুরমান (৩০) ও সাঁথিয়ার চরপাড়া গ্রামের মাহবুবা ইয়াসমিন (২৫)। তারা দুইজন সম্পর্কে দুলাভাই-শ্যালিকা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। বিষয়টি জানাতে মাধপুর হাইওয়ে পুলিশকে ফোন করা হয়। তারা ফোন রিসিভ না করায় পরে ৯৯৯ এ ফোন দিয়ে হাইওয়ে পুলিশকে জানানো হয়। এদিকে ঘটনার ৪-৫ ঘণ্টা পার হলেও হাইওয়ে পুলিশের কোনো খবর পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে সাঁথিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

সাঁথিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, তারা দুজনই গাজীপুরে ডিবিএল গার্মেন্টেসে চাকরি করতেন। শুক্রবার রাতে ফরমান আলী শ্বশুরবাড়ি থেকে রাত ৯টার দিকে তাদের কর্মস্থল গাজীপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ভিটেপাড়া নামক স্থানে পৌঁছালে একটি বড় বাস তাদের চাপা দিলে সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান। ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে মরদেহ উদ্ধার করে মাধপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের আরো খবর