1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
শ্রমিক আন্দোলনে পলাতক অপশক্তির অস্থিরতা সৃষ্টির প্রমাণ মিলেছে: মাহদী - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম:
নেতানিয়াহুর পতন ঘটাতে একাট্টা ইসরায়েলের চার বিরোধী দল নাহিদ ইসলাম: শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প, বড় পরীক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ইউরো দলে সুযোগ পেল রোনালদোর ছেলে তিন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরকীয়া গোপন রাখতে দম্পতিকে হত্যা: পুলিশ শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি বিক্ষোভ ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিএনপি জিপিএ-৫ ও পাসের হারে ঢাকা বোর্ডে সবার পেছনে মানিকগঞ্জ!

শ্রমিক আন্দোলনে পলাতক অপশক্তির অস্থিরতা সৃষ্টির প্রমাণ মিলেছে: মাহদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৫:০৫ পিএম
শেয়ার করুন

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের সুযোগ নিয়ে একটি মহল শিল্প খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, শ্রমিকদের বিক্ষোভে অনুপ্রবেশ করে অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টার তথ্যপ্রমাণ ইতিমধ্যে তাদের হাতে এসেছে। মাহদী আমিনের দাবি, এই অস্থিরতা সৃষ্টির পেছনে ‘পলাতক অপশক্তির’ ইন্ধন রয়েছে। আবারও পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন।

পোশাকশিল্পের সঙ্গে দেশের অর্থনীতি, লাখ লাখ শ্রমিক ও সরবরাহব্যবস্থা সরাসরি জড়িত উল্লেখ করে তিনি বলেন, মজুরি পুনর্নির্ধারণের ইতিবাচক উদ্যোগ নেওয়া সত্ত্বেও একটি চিহ্নিত গোষ্ঠী শিল্পকে ধ্বংসের পায়তারা করছে। তার ভাষায়, আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা কখনোই সফল হবে না। সহিংসতা ও নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, যথাসময়ে মজুরি নির্ধারণের ইতিবাচক উদ্যোগের পরও একটি চিহ্নিত মহল গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’।

শ্রমিকদের প্রতি উসকানি ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, কারখানায় আগুন দেওয়া, পুলিশের গাড়ি ভাঙচুর বা স্থাপনায় হামলা করার মতো কর্মকাণ্ড শ্রমিকদের নিজেদের স্বার্থেরই পরিপন্থী। তিনি সতর্ক করে বলেন, কারখানা ক্ষতিগ্রস্ত হলে বা বন্ধ হয়ে গেলে শ্রমিকরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবেন, যা দেশের রপ্তানি আয় কমিয়ে বেকারত্ব বাড়াবে।

শান্তিপূর্ণ উপায়ে দাবি জানানোর অধিকারের বিষয়ে সরকার শ্রদ্ধাশীল বলে জানান তিনি। মাহদী আমিন আশ্বস্ত করে বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করবে। একই সঙ্গে শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারের বাস্তবতাকে মাথায় রেখে নতুন মজুরি বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে এই বোর্ডের মাধ্যমেই ন্যায়সঙ্গত মজুরি নির্ধারণ করা হবে। পোস্টে মাহদী আমিন লেখেন, ‘আমরা বিশ্বাস করি গঠনমূলক ও বহুমাত্রিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের একটি ন্যায়সঙ্গত, যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ ন্যূনতম মজুরি নির্ধারিত হবে। কারণ, এ শিল্পের সঙ্গে মানুষের জীবন-জীবিকা, কর্মসংস্থান ও দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি জড়িত।

আশুলিয়া ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় সম্প্রতি পোশাকশ্রমিকদের বিক্ষোভের জেরে ধাওয়া-পাল্টাধাওয়া, পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। মিরপুরে বিভিন্ন গলি দিয়ে সড়কে নামার চেষ্টা পোশাকশ্রমিকদের, ধাওয়া–কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ। সংঘর্ষ, কাঁদানে গ্যাস, আগুনে রণক্ষেত্র মিরপুর, দেখুন ছবিতে।

এসব পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নাশকতার অভিযোগে কিছু ব্যক্তিদের আটকও করা হয়েছে।

সরকারি এ মুখপাত্রের ভাষ্যমতে, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সন্ত্রাস বা ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পোশাকশিল্প আর পারিপার্শ্বিক বাস্তবতা বিবেচনায় শ্রমিকদের যৌক্তিক ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকার পাশে থাকবে।

দেশের সামগ্রিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরো খবর