1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শ্রীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে ৪ শিক্ষককে অব্যাহতি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

শ্রীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে ৪ শিক্ষককে অব্যাহতি

নজরুল ইসলাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ ৩:১৫ পিএম
শেয়ার করুন

গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে ৪ শিক্ষককে তাদের চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে শ্রীপুর উপজেলা প্রশাসন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে এমন পদক্ষেপ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সজীব আহমেদ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল)  মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পিয়ার আলী কলেজ ভ্যানুতে এ ঘটনা ঘটে।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, আবেদ আলী গার্লস স্কুলের দুই শিক্ষক আরিফ উদ্দিন ও তাসফিয়া তানজুম এবং বারতোপা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান। এছাড়াও একই কারণে উপজেলার কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের নাহিদ হাসান নামে আরেক শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। নাহিদ হাসান বলদীঘাট জানমাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

জানা যায়, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের পিয়ার আলী কলেজ ভ্যানুতে নৈর্ব্যত্তিক পরীক্ষার সময় পরীক্ষা কক্ষে ছাত্র-ছাত্রীরা একে অন্যের সাথে আলাপচারিতা শুরু করেন। এসময় শিক্ষার্থীদের শান্ত না করে চুপ করে বসে থাকেন শিক্ষকরা। এই বিষয়টি পরিদর্শনে আসা উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি গোচর হয়। যার প্রেক্ষিতে তাৎক্ষণিক তাদের অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন তিনি।

মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ জানান, নৈর্ব্যক্তিক  উঠানোর সময় শিক্ষার্থীরা একটু আওয়াজ করেছিল এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হলে তিনি ৩ জন শিক্ষককে অব্যাহতি দেওয়ার কথা বললে তাৎক্ষণিক তাদের চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে নকল মুক্ত পরিবেশে যেন পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করছে শ্রীপুর উপজেলা প্রশাসন। তার পরিপ্রেক্ষিতে ৪ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর