1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সংবিধানকে দলীয়করণ করলে জনগণ রাজপথে নামবে : নাহিদ - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
আইনজীবী: দেশেই আছেন রুমি, চেয়েছেন আগাম জামিন দেশে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু কর্মীদের বিএমডব্লিউ উপহার দিয়ে চমকে দিলেন চীনা রেস্তোরাঁমালিক হাতীবান্ধায় সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ দেশে ফিরলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে: তথ্য উপদেষ্টা ঢাকা ও চট্টগ্রামে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় লালন আখড়াবাড়ির দানবাক্স খুলে মিলল ৮ লাখ টাকা জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক: নতুন সম্পর্কের সূচনা আনন্দ নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চলছে পাঠদান, “ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা” দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর

সংবিধানকে দলীয়করণ করলে জনগণ রাজপথে নামবে : নাহিদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৯:৩৮ পিএম
শেয়ার করুন

আওয়ামী লীগের মতো বর্তমান সরকারও সংবিধানকে নিজেদের দলীয়করণ করছে এভাবে চলতে থাকলে জনগণ রাস্তায় নামবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো এ প্রবণতা অব্যাহত থাকলে জনগণ আবারও রাজপথে নেমে তাদের রায় দেবে।’

শনিবার (২৮ মার্চ) বিকেলে শহরের কলেজ রোড এলাকায় এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জ ইতোমধ্যেই এনসিপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে।

এটি ভবিষ্যতের কোনো সম্ভাবনা নয়, বরং বর্তমান বাস্তবতা।’ সংগঠনকে এ পর্যায়ে নিয়ে আসার জন্য স্থানীয় নেতাকর্মীদের অবদানের কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থান, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ফলেই সংগঠন শক্তিশালী হয়েছে।’ এ সময় তিনি প্রধান সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে ধন্যবাদ জানান।

নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে এ অঞ্চলকে একটি মাফিয়া নিয়ন্ত্রিত এলাকা হিসেবে গড়ে তোলা হয়েছিল, যেখানে রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করত গডফাদাররা। গত বছর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেই প্রভাব ভেঙে যায় এবং সংশ্লিষ্টরা দেশ ছাড়তে বাধ্য হয়।’বর্তমান রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, ‘এখন আমাদের লক্ষ্য হচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতি ও অর্থনীতিকে সাধারণ মানুষের কল্যাণে পুনর্গঠন করা, যাতে জনগণের স্বার্থ সুরক্ষিত থাকে।’

সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে নতুন করে কোনো গডফাদার বা মাফিয়ার উত্থান যেন না ঘটে, সে বিষয়ে এনসিপি সতর্ক থাকবে।

এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে দল দৃঢ় অবস্থান নেবে।’
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্যসচিব জোবায়ের হোসেন (তামজিদ), সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের আহ্বায়ক মো. শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী (অভি), সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্যসচিব সারফারাজ হক সজীব এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

এই বিভাগের আরো খবর