1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সংসদে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী - আজকের কাগজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সন্তানের আচরণে এই পরিবর্তনগুলো দেখলে সতর্ক হোন বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা আবহাওয়াবিদদের মানুষের মতো স্বপ্ন দেখে এই প্রাণীরাও! ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মরিসিও পচেত্তিনো বিজিবির অভিযানে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ নওগাঁয় ছাত্রীদের শরীর স্পর্শের অভিযুক্ত শিক্ষককে বদলী ১১ বছর ধরে বন্দি মানসিক ভারসাম্যহীন জাফর, চিকিৎসার আকুতি বৃদ্ধ বাবা-মায়ের সরকারের অগ্রাধিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা: প্রধানমন্ত্রী অবিবাহিত হওয়ায় মেয়র পদে বাদ পড়া আইগনার জার্মানির প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি

সংসদে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৬:৩৯ পিএম
শেয়ার করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, তা নিয়ে সংসদে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে তিনি জানান, প্রাথমিক তদন্ত ও বিজিবির প্রতিবেদন অনুযায়ী, পরিত্যক্ত ওই পুরোনো বাড়িতে পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। বাড়িটির দুর্বল ইলেকট্রিক ওয়্যারিং থেকে শর্ট সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে (সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড আধাপাকা ঘরে অগ্নিকাণ্ডের ঘটন। এটি অনেকটা বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা বলেই প্রাথমিক তদন্ত রিপোর্টে পাওয়া যাচ্ছে। তবে এটি অনুমাননির্ভর; চূড়ান্ত তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।

অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি জানতে চান, ঘটনার পর দৌলতপুর থানার ওসি পেট্রোল বোমা হামলার সম্ভাবনা নাকচ করলেও সেখানে কোনো ফরেনসিক দল পাঠানো হয়নি। সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মথুরাপুর ইউনিয়নের ওই টিনশেড আধাপাকা ঘরটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এর ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে সংসদ সদস্যের বাবা-মা বসবাস করেন। আগুনে ওই ঘরে থাকা কিছু কাপড়, সরঞ্জাম এবং দুটি ছাগল পুড়ে মারা গেছে। সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমা মেরে আগুন দেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বলা যাবে কিনা। বাড়ির দেয়ালেও পেট্রোল বোমার কোনো চিহ্ন মেলেনি এবং কোনো সাক্ষীও এ ধরনের তথ্য দেননি। ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি।

প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের বর্ণনা দিয়ে মন্ত্রী জানান, ৯৯৯-এ কল পাওয়ার পর ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। স্থানীয় থানা, অতিরিক্ত পুলিশ সুপার এবং সীমান্তবর্তী এলাকার দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যসহ জেলা পুলিশ সুপারকেও ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ৯৯৯-এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির একটি প্রতিবেদন উদ্ধৃত করে সংসদে বলেন, স্থানীয় কোনো সাক্ষী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ পেট্রোল বোমা বিস্ফোরণের শব্দ শোনেননি। বাড়ির দেয়ালেও কোনো বিস্ফোরক বা পেট্রোলের চিহ্ন পাওয়া যায়নি। সমস্ত আলামত ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এটিই প্রতীয়মান হচ্ছে যে, পুরোনো ও ভঙ্গুর বৈদ্যুতিক তার থেকেই আগুনের উৎপত্তি। তবে চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরই বিস্তারিত বলা সম্ভব হবে। ঘটনাস্থলের দেয়ালসহ সব কিছুর ছবি ও অডিও-ভিডিও সংগ্রহ করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমস্ত আলামত ও ছবি দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এর ইলেকট্রিক ওয়্যারিং অত্যন্ত দুর্বল ছিল।

উল্লেখ্য, এ ঘটনায় দৌলতপুর থানায় ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৭০৩, তারিখ-১২/১১) নথিভুক্ত করা হয়েছে। সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, তদন্তে যদি পরিকল্পিত নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর