1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৯:২৮ পিএম
শেয়ার করুন

সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় রুবেল মিয়া (৩০)নামেএক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। ১৮ই আগষ্ট মঙ্গলবার রাত্রে ডিউটিরত অবস্থায় সৌদি আরবের জিজান শহরের রাস্তায় একটি ট্যাঙ্কারের চাপায় রুবেল মিয়া মৃত্যুবরণ করেন।
রুবেল মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার, আচমিতা ইউনিয়নের, মধ্যপাড়া গ্রামের, মোহাম্মদ কাজল বেপারীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায় পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর নিকট থেকে ধারধানা করে, আনুমানিক এক বছর পূর্বে রুবেল মিয়া সৌদি আরবে যান। সেখানে তিনি ফ্রি ভিসায় বিভিন্ন কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
রুবেলের বন্ধু রানা জানান, ১৮ই আগষ্ট মঙ্গলবার রাতে জিজান শহরে তার কর্মস্থলে ডিউটি রত অবস্থায় একটি ট্যাঙ্কার রুবেল কি চাপা দেয় এবং সেখানেই সে মৃত্যুবরণ করেন।
বুধবার ১৯শে আগস্ট রুবেলের মৃত্যুর খবর দেশে পৌঁছার পর তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে, তার স্ত্রী সন্তান এবং বৃদ্ধ পিতা-মাতা এখন চরম অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
নিহত রুবেলের স্ত্রী রিমা আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন আমার স্বামী আর কোনদিন ফিরে আসবে না। এই অপ্রিয় সত্য কথাটি মেনে নেওয়া আমাদের জন্য খুবই কঠিন। সরকারের নিকট আমার অনুরোধ, আমার স্বামীর লাশটা যেন সরকার দ্রুত দেশে ফিরে এনে শেষবারের মতো যেন তার মুখটা আমরা দেখতে পারি।

এই বিভাগের আরো খবর