1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাপ্তাহিক ছুটির দাবিতে হিলিতে শ্রমিকদের রাজপথে বিক্ষোভ - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের আইন মন্ত্রিসভায় অনুমোদন ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২

সাপ্তাহিক ছুটির দাবিতে হিলিতে শ্রমিকদের রাজপথে বিক্ষোভ

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৩:৩৪ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হিলিতে শ্রম আইন অনুযায়ী সাপ্তাহিক একদিন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবিতে রাজপথে নেমেছেন স্থানীয় শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাহিলি বাজারের সরকারি খাদ্য গুদাম মোড়ে এই বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

​বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, শ্রম মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও হিলি বাজারে সাপ্তাহিক ছুটির কোনো প্রতিফলন নেই। দেশের প্রায় সব জেলা ও উপজেলা পর্যায়ে সপ্তাহে একদিন দোকানপাট বন্ধ রাখার নিয়ম কার্যকর থাকলেও হিলিতে বছরের ৩৬৫ দিনই ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হচ্ছে। এর ফলে শ্রমিকরা বিশ্রামহীনভাবে কাজ করতে বাধ্য হচ্ছেন, যা চরম অমানবিক।

​সমাবেশে প্রধান বক্তা হিসেবে বাংলাহিলি বাজার শ্রমিক সংগঠনের সভাপতি আবু তাহের বলেন,
শ্রমিকদের অধিকার রক্ষায় সপ্তাহে অন্তত একদিন ছুটি পাওয়া তাদের আইনি অধিকার। কিন্তু হিলি বাজারের মালিকপক্ষ এই নিয়মকে তোয়াক্কা না করে বছরের পর বছর দোকান খোলা রাখছেন। আমরা দীর্ঘদিন ধরে শুক্রবার দিনটিকে সাপ্তাহিক পূর্ণ দিবস ছুটি হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছি।

​শ্রমিকরা জানান, নিয়মিত ছুটি না থাকায় তারা যেমন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন, তেমনি পরিবারকেও কোনো সময় দিতে পারছেন না। এতে তাদের সামাজিক ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। নিয়মতান্ত্রিক ছুটির ব্যবস্থা করলে শ্রমিকদের কর্মস্পৃহা বাড়বে এবং শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত হবে বলে তারা মনে করেন।

​সমাবেশ থেকে শ্রমিকরা দ্রুত সাপ্তাহিক ছুটি কার্যকর করার জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *