1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সিআরবি এলাকার গোয়ালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড - আজকের কাগজ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

সিআরবি এলাকার গোয়ালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ১০:৩১ এএম
শেয়ার করুন

চট্টগ্রাম নগরের সিআরবির কাছে গোয়ালপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি বসতঘর পুড়ে গেছে। এতে কোনো হতাহত না থাকলেও পুড়ে ছাই হয়েছে ওইসব ঘরের আসবাবপত্র। ফায়ার সার্ভিস বলছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত  হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে এ আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়।

জানা গেছে, আগুনে ওই এলাকার প্রায় ২৫টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ওইসব ঘর থেকে কোনো আসবাবপত্রই বের করতে পারেননি তারা। আরও জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীর প্রবেশপত্র ও বইখাতা পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ১৬ লাখ টাকার। এছাড়া, ৪৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত একজন অপারেটর জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও  নন্দনকানন স্টেশন থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে।

এই বিভাগের আরো খবর