1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫০ পিএম
শেয়ার করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া আজিজুর রহমান পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমানের বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, প্রধান শিক্ষক মো. মতিউর রহমানের বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তারা প্রকাশিত অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানান তারা। সমাবেশে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে মো. মতিউর রহমান দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে প্রকাশিত অভিযোগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাই অভিযোগের সত্যতা যাচাই করে প্রকৃত তথ্য তুলে ধরার দাবি জানান তারা। মানববন্ধনে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় তারা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার দাবি জানান।

এই বিভাগের আরো খবর