1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাকিমপুরে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার - আজকের কাগজ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
গাবতলী থেকে দাশেরকান্দি, অনুমোদনের অপেক্ষায় ৪৫ হাজার কোটির নতুন মেট্রো জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর, দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ নওগাঁয় ডেঙ্গুর বিস্তার রোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান শুরু চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলো উপজেলা বিএনপি কৃষিপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক ১১ দফা দাবিতে রুয়েট সিএসই বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন, ২য় দিনের মতো আন্দোলন চলমান হাকিমপুরে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

হাকিমপুরে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪১ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুরে পৃথক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার দুই আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুর মাঠপাড়া সিনেমা হলের পেছনে এলাকার মো. রাজু ওরফে লাজুর ছেলে মো. ফনি (২২) এবং সাতকুড়ি উত্তরপাড়া এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে মো. মোজাম হোসেন ওরফে মোজাম্মেল হক (৪৮)।

পুলিশ সূত্রে জানা যায়, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাদের গ্রেপ্তারে রাতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরো খবর