1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে : জামায়াত আমির - আজকের কাগজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
এইচএসসিতে সামসুল হক খান কলেজের ঈর্ষণীয় সাফল্য, পাস ৯৯.০৭ শতাংশ এইচএসসিতে এবারও দেশসেরা সাফল্য নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের উত্তর প্রদেশে নির্বাচনী রণকৌশল নিয়ে চিন্তিত অমিত শাহ এইচএসসি পরীক্ষায় বগুড়ার ৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি যশোর বোর্ডে এইচএসসি ফলাফল: পাশের হার ও জিপিএ-৫ এ পতন সরকারি ফ্ল্যাটে সাবলেট উচ্ছেদ: বাড়ি ছাড়তে হচ্ছে ইডেন-বদরুন্নেসার শিক্ষার্থীদের রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু বরিশাল বোর্ডে এইচএসসিতে পাশের হার ৪৪.৮৪ শতাংশ এক-দুই বিষয়ে ফেল করা এইচএসসি শিক্ষার্থীরা এক মাসেই ফের পরীক্ষার সুযোগ গণভোটের রায় না মানলে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে : জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ১০:১৭ পিএম
শেয়ার করুন

রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এদিকে ককটেল হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, আজ সন্ধ্যায় রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।

নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্যধারণের তাওফিক দান করুন।
তিনি বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে। একটি দুষ্টচক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।

প্রশাসনকে তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং জনগণকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এই বিভাগের আরো খবর