1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬৩ - আজকের কাগজ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬৩

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১০:৩৪ পিএম
শেয়ার করুন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (৯ আগস্ট) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে।

তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

বিজ্ঞপ্তি বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ৭৭৫ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু ৮৭৩ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের। মোট ১ হাজার ৬৩ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ১১৫ জনের।

এই বিভাগের আরো খবর